Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিধানসভাতেই হোক শপথগ্রহণ! চাইছেন বিধায়কেরাও

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি লোকসভার ক্ষেত্রে ও রাজ্যপাল বিধানসভার ক্ষেত্রে আইনসভার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের অধিকারী। অন্তত সংসদীয় গণতন্ত্রে তেমনটাই হয়। যদিও দুটি ক্ষেত্রেই তাঁদের হয়ে সেই দায়িত্ব পালন করেন প্রোটেম স্পিকার বা স্পিকার। সেই রীতি মেনেই এখন বাংলার বিধানসভার বেশিরভাগ সদস্যই চাইছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও নতুন দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। আর রাজ্যপাল যদি তা একান্তই নিজে পাঠ করাতে চান তাহলে তিনি আসুন বিধানসভায়। সেখানেই তিনি শপথবাক্য পাঠ করান। তিনিও সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে চলুন। শুধু শাসক দলের বিধায়কেরাই এই ইচ্ছা প্রকাশ করেছেন তাই নয়, বিজেপির বেশ কিছু বিধায়কেরও তেমনটাই অভিমত বলে জানা গিয়েছে।

 স্বাধীনতার লগ্ন থেকেই দেশ পরিচালিত হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে। সেখানে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে দেশের কেন্দ্রীয় আইনসভা ও রাজ্যের আইনসভাগুলিতে। কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাতেই যারা সাধারন নির্বাচনের মাধ্যমে গরিষ্ঠতা অর্জন করে দেখাতে পারেন তাঁরাই দেশের সরকার তৈরি করেন। রাজ্যগুলির ক্ষেত্রেও বিধানসভাতে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাঁরাই সেই রাজ্যে সরকার গঠন করেন। দেশের অর্থবিল যেমন লোকসভায় পেশ ও পাশ হলে তা যেমন গৃহীত হয় রাজ্যগুলির ক্ষেত্রেও বিধানসভাতেই অর্থবিল পেশ ও পাশ করানো হয়। সেখানে রাষ্ট্রপতি বা রাজ্যপালের ভূমিকা খুবই গৌণ। সংসদীয় গণতন্ত্রে সেটাই হয়। সেই হিসাবেই এ রাজ্যের বেশির ভাগ বিধায়কই চাইছেন রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য বিধানসভায় এসে নবনির্বাচিত ৩ বিধায়ককে শপথবাক্য পাঠ করান।

এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সাধারন নিয়মে রাজ্যপালের অনুমতি সাপেক্ষে স্পিকার শপথ পাঠ করান বিধায়কদের। ইতিমধ্যেই সেই শপথের বিজ্ঞপ্তি বা গেজেট জারি হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যপাল শপথ গ্রহণের বিষয়ে এখনও কিছু জানাননি। আমরা চাইছি সংসদীয় রীতি মেনে হোক শপথ। এর জন্য বিধানসভার তরফে রাজ্যপালের অনুমতি চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। এটাই প্রথা। আমি চাই সংসদীয় রীতি মেনে শপথগ্রহণ হোক। ‘ এদিকে বিধানসভার বেশ কিছু বিধায়ক এদিন প্রকাশ্যেই জানিয়েছেন, রাজভবনে রাজ্যপাল যে শপথবাক্য পাঠ করাতে চাইছেন তাতে তাঁদের তীব্র আপত্তি রয়েছে। বিধায়কদের শপথ বিধান্সভায় হয়। সেই শপথবাক্য পাঠ করান স্পিকার। রাজ্যপাল যদি একান্তই স্পিকারকে সেই অনুমতি না দেন তাহলে রাজ্যপাল নিজে যেন বিধানসভায় এসে সেই শপথবাক্য পাঠ করান।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর