দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চন্দ্রিমার রাজ্য বাজেটে বড় ছাড় পরিবহণ ক্ষেত্রে! লাভ আমজনতার

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাজ্য বিধানসভায় ২০২২-২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট(State Budget) পেশ করলেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বাঁধার জন্য ও কোভিডের ব্যাপ্তির কারণে যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে ঠিক তখনই রাজ্য বাজেটে আমজনতাকে বড় ছাড় দেওয়ার কথা এদিনের বাজেটে ঘোষণা করে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এদিনের বাজেটে জানিয়েছেন, সিএনজি(CNG) চালিত গাড়িতে আগামী ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ছাড় দেওয়া হল। সেই সঙ্গে ব্যাটারি(Battery) চালিত চার চাকার যানের ক্ষেত্রেও আগামী ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।

অনেকেই মনে করছেন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে এদেশেও জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। দেশে ৫টি রাজ্যে নির্বাচন ছিল বলে এতদিন এই ক্ষেত্রে দামবৃদ্ধির পথে হাঁটেনি মোদি সরকার। কিন্তু এখন ভোট মিটে গিয়েছে। তাই মোদি সরকার হয়তো হাত গুটিয়ে বসে থাকবে না। খুব শীঘ্রই দেশে জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি করবেন তাঁরা। সেই আশঙ্কা থেকেই আমজনতা কার্যত ভয় পাচ্ছেন যে এবার তাঁদের ঘরেও প্রত্যক্ষ ভাবে যুদ্ধের আঁচ এসে পড়বে। এই অবস্থায় আমজনতাকে কিছুটা রেহাই দিতে এদিন রাজ্যের অর্থমন্ত্রী অত্যন্ত বিচক্ষণভাবে সিএনজি চালিত গাড়িতে ও ব্যাটারি চালিত চার চাকার যানে আগামী ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি(Registration Fee) ও রোড ট্যাক্স(Road Tax) ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের জেরে আমজনতাও যেমন সিএনজি গ্যাস চালিত গাড়ি কেনার দিকে বেশি করে ঝুঁকবেন তেমনি ব্যাটারি চালিত যান কেনার জন্যও তাঁরা আগ্রহী হবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে বিশ্বের মধ্যে সব থেকে বেশি ব্যাটারিচালিত বাস চালানোর ক্ষেত্রে প্রথম স্থান দখল করার জন্য। এদিনের বাজেটে রাজ্যকে আরও একধাপ এই ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Published by:

Share Link:

More Releted News:

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ