মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর রাজনীতিতে ঐতিহাসিক অধ্যায়। দেশের ইতিহাসে প্রথমবার প্রধানমন্ত্রী হলেন এক মহিলা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ ফাতিমা এজ্জাহরা  ফাতিমা জাহরা মানসুরিকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।  এই সিদ্ধান্তের ফলে প্রথমবার কোনও মহিলা মরক্কোর  সরকার চালানোর দায়িত্ব পেলেন। 

জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বরের সংসদীয় নির্বাচনে ফাতিমা এজাহরা এল মানসুরির  দল  ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি ( PAM)  পার্টি’  শীর্ষস্থান অর্জন করে।  ৩৯৫ আসনের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে PAM-এর দখলে আসে ৯৭টি আসন। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশান্যাল র‍্যালি ইনডিপেন্ডেন্স ( National Rally of Independents) পায় ৬৬টি এবং ইস্তিকলাল (Istiqlal Party) পায় ৬৫টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ফাতিমাকে এখন অন্য দলগুলির সঙ্গে আলোচনা করে জোট সরকার গঠন করতে হবে।   

আরও পড়ুন: সাতসকালে খনি অঞ্চল অন্ডালে ED-র হানা

কে এই ফাতিমা জাহরা মানসুরি, চিনুন তাঁকেক

৫০ বছর বয়সী ফাতিমা জাহরা এল মানসুরি পেশায় আইনজীবী। তিনি দীর্ঘদিন মরক্কোর মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে প্রথম মহিলা হিসেবে মেয়র নির্বাচিত হন। ২০২১ সালের নির্বাচনের পর আবারও মেয়রের দায়িত্বে ফেরেন। এর আগে তিনি জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর পরিকল্পনা, আবাসন ও নগরনীতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।  

নতুন সরকারের সামনে একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তরুণদের কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, মজুরি বৃদ্ধি এবং জনসেবার মতো বিষয়গুলির পাশাপাশি ২০৩০ সালের FIFA বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিতে হবে। মরক্কো স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে।

প্রযোজনা সংস্থায় আয়কর হানা, ভয়ে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি রকুলের শ্বশুর

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?