বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে দুর্নীতির অভিযোগে এক আমলা দম্পতির একাধিক ঠিকানায় হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, গয়না, দামি ঘড়ি এবং বিপুল সম্পত্তির নথি উদ্ধার করেছে রাজ্যের ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরো। নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত তাঁদের বিরুদ্ধে  দুর্নীতির অভিযোগ সামনে আসার পরেই  স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। 

 তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই অভিযানে প্রায় ৮০ লক্ষ টাকা নগদ, প্রায় ৫২.৬০ লক্ষ টাকার সোনা, রুপো ও হিরের গয়না এবং ৪৮টি হাতঘড়ি উদ্ধার হয়েছে বলে।  অভিযুক্ত দম্পতি হলেন পাটনার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (সাপ্লাই) রবীন্দ্র কুমার দিবাকর এবং তাঁর স্ত্রী কুমারী সুইটি, যিনি দানাপুরের সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তাঁদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভিজিল্যান্সের দাবি, প্রায় ১.০৭ কোটি টাকার সম্পত্তি তাঁদের পরিচিত আয়ের তুলনায় বেশি বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুন: সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

গত ২৮ সেপ্টেম্বর পাটনা ও বেগুসরাইয়ে তাঁদের সঙ্গে যুক্ত মোট চারটি জায়গায় তল্লাশি চালানো হয়। পাটনার ফ্ল্যাট থেকে প্রায় ৭০.৫৩ লক্ষ টাকা এবং বেগুসরাইয়ের ঠিকানা থেকে আরও প্রায় ৯.৪৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মিলেছে দামি গয়না এবং ৪৮টি হাতঘড়ি, যার আনুমানিক মূল্য প্রায় ৬.০১ লক্ষ টাকা। উদ্ধার করা নগদ টাকা  গোনার জন্য ঘটনাস্থলে মেশিন আনা হয়েছিল। ভিজিল্যান্স বিভাগের একটি দল নগদ টাকা, গয়না ও অন্যান্য নথিপত্র যাচাই করে। ভিজিল্যান্স বিভাগের ডিআইজি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সম্পূর্ণ অভিযানটি তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হয়। একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিযান শেষ হওয়ার পর আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ প্রমাণিত হলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে।  

 

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির