বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্য নগরী মুম্বইয়ে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। মৃত্যুর চার বছর পরও শেষকৃত্য হয়নি ৮০ বছরের বৃদ্ধের। উল্টে সেই দেহ গোপনে সংরক্ষণ করে রাখা ফ্রিজারে। বিষয়টি সামনে আসার পর রীতিমত স্থানীয়রা হতবাক হয়ে গিয়েছেন। দেহ উদ্ধারের পর বৃদ্ধের পরিবারের দাবি তাঁরা তাঁদের প্রিয় মানুষটিকে চিরতরে হারাতে চাননি।  একদিন হয়তো তাঁকে ফের জীবিত করা সম্ভব, এই আশাতেই নাকি বছরের পর বছর একটি ক্লিনিকের ফ্রিজারে রাখা হয়েছিল দেহ। অবশেষে গোপন খবর পেয়ে সেখানে হানা দিয়ে দেহ উদ্ধার করে পুলিশ।    

মুম্বইয়ের মালাড পূর্বের কুরার এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি।  জানা গিয়েছে, ২০২২ সালেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছিল। কিন্তু পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্য না করে দেহটি ক্লিনিকের ফ্রিজারে সংরক্ষণ করে রেখেছিলেন। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে কুরার থানার পুলিশ মালাডের ওই ক্লিনিকে অভিযান চালায়। সেখানেই ফ্রিজারের ভিতর থেকে বৃদ্ধের দেহ উদ্ধার হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর স্ত্রী ও প্রাপ্তবয়স্ক সন্তানরা জানান, পরিবারের প্রধানকে হারানোর শোক তাঁরা মেনে নিতে পারেননি।  পরিবারের পরিকল্পনা ছিল, দেহটি আমেরিকার কোনও ক্রায়োনিক্স কেন্দ্রে নিয়ে গিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা। ভবিষ্যতে চিকিৎসা ও প্রযুক্তির উন্নতি হলে তাঁকে পুনরায় জীবিত করা যেতে পারে, এমন বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত বলে পুলিশকে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  

আরও পড়ুন: বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

তবে বিশেষজ্ঞদের মতে, মানুষের মৃত্যুর পর ক্রায়োনিক্সের মাধ্যমে ভবিষ্যতে পুনরুজ্জীবিত করার প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। কোষ, টিস্যু ও ভ্রূণ সংরক্ষণের ক্ষেত্রে ক্রায়োপ্রিজারভেশন প্রতিষ্ঠিত পদ্ধতি হলেও সম্পূর্ণ মানবদেহকে ভবিষ্যতে জীবিত করার প্রযুক্তি এখনও বাস্তবে কার্যকর হয়নি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, গত চার বছর ধরে দেহটি ফ্রিজারে রাখা হলেও পরিবার বা ক্লিনিক কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে বিষয়টি জানায়নি। বর্তমানে ওই ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃত ব্যক্তি ও তাঁর পরিবারের পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।  

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট