মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকের কাঠি পড়তে আর বেশি দেরি নেই। পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরি হচ্ছে, কুমোরপাড়ায় ব্যস্ততা তুঙ্গে। কোথাও প্রতিমা তৈরিতে দেওয়া হচ্ছে শেষমুহূর্তের তুলির টান। কোথাও আবার শিল্পীর তুলির টানে ফুটে উঠছে দেবীর মোহময় রূপ। আর এই দুর্গাপুজোর আবহেই নদিয়ার বাদকুল্লায় এক তরুণের হাত ধরে মাটির ছোট্ট পিণ্ড হয়ে উঠছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী থেকে গণেশের মতো প্রতিমা।

কৃশানু রায়ের শিল্পী হয়ে ওঠার গল্পটা অবশ্য কোনও মৃৎশিল্পী পরিবারের হাত ধরে শুরু হয়নি। পরিবারের কারও এই পেশার সঙ্গে যোগ নেই। বাবা শ্যামগোপাল রায় কৃষিকাজ করেন। মা ডলি রায় গৃহবধূ। পরিবারের একমাত্র সন্তান কৃশানু বর্তমানে রানাঘাট কলেজে বাংলা অনার্সের পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি মাটির সঙ্গে তাঁর সম্পর্ক যেন ছোটবেলা থেকেই অন্যরকম। বাদকুল্লার দুর্গাপুজোর জাঁকজমক আর কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্প তাঁকে ছোট থেকেই টানত। প্রতিমা তৈরির প্রতিটি ধাপ গভীর মন দিয়ে দেখত। কীভাবে খড়ের কাঠামোয় মাটি বসে, কীভাবে ধীরে ধীরে ফুটে ওঠে দেবীর মুখ সবটাই ছিল তাঁর কাছে বিস্ময়ের। সেই আগ্রহ থেকেই সপ্তম শ্রেণিতে পড়ার সময় ২০১৮ সালে প্রথম প্রতিমা তৈরি করেন কৃশানু। মাত্র ৮ ইঞ্চির দুর্গাপ্রতিমা। কোনও প্রথাগত প্রশিক্ষণ ছিল না। তবু সেই ছোট্ট প্রতিমাই নজর কেড়েছিল এলাকার মানুষের। বাদকুল্লার ‘জয়শ্রী ক্লাব’-এর বড় প্রতিমার পাশেই জায়গা পেয়েছিল কৃশানুর তৈরি সেই দুর্গা। তারপর সময়ের সঙ্গে আরও নিখুঁত হয়েছে তাঁর কাজ। বর্তমানে ছোট আকারের বা মিনিয়েচার প্রতিমা তৈরিই কৃশানুর বিশেষত্ব।

আরও পড়ুন: সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

গত প্রায় তিন বছর ধরে নিয়মিতভাবে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ-সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি করছেন তিনি। এই শিল্পকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে সোশ্যাল মিডিয়া। নিজের তৈরি প্রতিমার ছবি ও ভিডিও ইউটিউব, ফেসবুক এবং ইন্সটাগ্রামে পোস্ট করতে শুরু করেন কৃশানু। ধীরে ধীরে বাড়তে থাকে পরিচিতি। প্রথমে আশপাশের এলাকা থেকে অর্ডার এলেও এখন সেই পরিধি পেরিয়েছে রাজ্যের সীমানা। দমদম, দক্ষিণ কলকাতা, রানাঘাটের পাশাপাশি বেঙ্গালুরু থেকেও এসেছে প্রতিমার বায়না। এমনকি আমেরিকা থেকেও এসেছিল অর্ডার। সময়ের অভাবে বিদেশের সেই কাজটি নিতে না পারলেও, কৃশানুর শিল্পকর্মের চাহিদা যে ক্রমেই বাড়ছে, তা স্পষ্ট। তবে এই পথটা একেবারেই সহজ ছিল না। আর্ট কলেজে পড়ে মৃৎশিল্পের প্রথাগত প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছে ছিল কৃশানুর। কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতির কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। ছেলের প্রতিভা ও ইচ্ছা থাকলেও তাঁকে আর্ট কলেজে পড়াতে না পারার আক্ষেপ রয়েছে কৃশানুর মায়ের। তবে সুযোগের অভাবকে থামার কারণ করেননি কৃশানু। নিজের উপার্জনেই নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি। প্রতিমার অগ্রিম হিসেবে পাওয়া টাকা দিয়েই পরের কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনেন। এক কাজের উপার্জন দিয়েই শুরু হয় পরের কাজ। প্রথাগত মৃৎশিল্পী পরিবারের সন্তান নন। নেই আর্ট কলেজের প্রশিক্ষণও। তবু শৈশবের কৌতূহল, নিজের চেষ্টায় শেখা আর মাটির প্রতি ভালোবাসাকে সঙ্গী করে এগিয়ে চলেছেন কৃশানু। দুর্গাপুজোর ঢাক যখন চারপাশে উৎসবের ডাক দিচ্ছে, তখন বাদকুল্লার এই তরুণের আঙুলের ছোঁয়ায় ছোট্ট মাটির প্রতিমাতেও যেন ফুটে উঠছে সেই উৎসবেরই রঙ।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর