রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকেন রান্নার আগে কলের জলে ধুয়ে নেওয়া বা বাড়ির রান্নাঘরের বেসিনে ধুয়ে নেওয়ার অভ্যাস বহুদিনের। চিকেন না ধুলে যেন ঠিকমতো পরিষ্কারই হল না, এমনটাই মনে করেন অনেকে। কিন্তু জানেন কি, এই অভ্যাসই উল্টে রান্নাঘরে ছড়িয়ে দিতে পারে ক্ষতিকর জীবাণু? হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, চিকেন ধুলে ব্যাকটেরিয়া নষ্ট হয় না। বরং জলের ছিটের সঙ্গে সেগুলি সিঙ্ক, রান্নাঘর, বাসনপত্র এমনকি আশপাশের খাবারেও ছড়িয়ে পড়তে পারে।

চিকেন জল দিয়ে ধুলে কী হয়?

চিকেনে সালমোনেলা এবং ক্যাম্পাইলোব্যাক্টার-এর মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। কলের জলের নিচে চিকেন ধোয়ার সময় জলের ফোঁটা ছিটকে আশপাশের বিভিন্ন জায়গায় পড়তে পারে। ফলে চিকেনের গায়ে থাকা জীবাণু শুধু সিঙ্কেই আটকে থাকে না। সিঙ্কের পাশে যদি ফল, সবজি, পরিষ্কার বাসন কিংবা রান্না করা খাবার থাকে, সেখানেও জীবাণু পৌঁছে যেতে পারে। ফলে চিকেন পরিষ্কার করতে গিয়ে উল্টে গোটা রান্নাঘরই দূষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আরও পড়ুন: পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

তাহলে কীভাবে চিকেন পরিষ্কার করা যাবে?

জল দিয়ে ধোয়া নয়, সঠিকভাবে রান্না করাই চিকেনকে নিরাপদ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভিনিগার, লেবুর রস বা সাধারণ জল কোনওটাই রান্নার তাপের মতো কার্যকরভাবে ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করতে পারে না। চিকেনের ভেতরের তাপমাত্রা অন্তত ১৬৫ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৭৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছনো জরুরি। এই তাপমাত্রায় রান্না হলে ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে। চিকেন ধোয়ার বদলে সরাসরি রান্নায় ব্যবহার করুন। খুব বেশি ভেজা থাকলে পরিষ্কার টিস্যু দিয়ে আলতো করে জল শুষে নিয়ে সেটি ফেলে দিন।

চিকেন ধরার পর অবশ্যই সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিন। চিকেন কাটার জন্য আলাদা কাটিং বোর্ড ব্যবহার করা ভাল। পাশাপাশি কাঁচা মাংস যেখানে রাখা বা কাটা হয়েছে সেই জায়গা, সেই ছুরি এবং বোর্ডও ভালভাবে পরিষ্কার করুন। অর্থাৎ, এতদিন যে কাজটিকে চিকেন পরিষ্কার করার নিয়ম বলে মনে করা হত, সেটিই হয়তো রান্নাঘরে জীবাণু ছড়ানোর কারণ হতে পারে। তাই কাঁচা চিকেন ধোয়ার বদলে ভালভাবে রান্না করুন, আর কাঁচা মাংস ধরার পর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ