এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

এক মাস পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি সিঙ্গুরের গোলাপ মোহিনী স্কুলের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা রায় পাটারীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র কয়েক দিন। ঢাকে বাদ্যি পড়ে গিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। পাড়ায়-পাড়ায়, জেলায় জেলায় পুজোর প্রস্তুতি তুঙ্গে। পাড়ায় পাড়ায় আলোর মেলা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে, ঘরে ফিরবে উমা কিন্তু চন্দননগরের ৩ নম্বর ওয়ার্ডের হরিদ্রাডাঙ্গা পূর্বপাড়ার পাটারী বাড়ির ছবিটা এখন উল্টো। মায়ের ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছে গোটা পরিবার। এক মাস পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি সিঙ্গুরের গোলাপ মোহিনী স্কুলের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা রায় পাটারীর।

গত ২১ অগস্ট কলকাতার এক ভ্রমণ সংস্থার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন শিপ্রা দেবী। তাঁদের দলে ছিলেন আরও ৩২ জন। তাঁর ফেরার কথা ছিল ৬ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই বিধ্বংসী বন্যায় ভেসে যায় নেপাল। মারা গিয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। এখনও নিখোঁজ বহু পর্যটক। নিখোঁজ হুগলির শিপ্রা দেবীও। পরিবারের অনুমান, ঘটনার দিন সকালে নেপাল-তিব্বত সীমান্তে ইমিগ্রেশন অফিসের কাছাকাছিই ছিলেন তিনি। মাকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন শিপ্রা দেবীর দুই ছেলে অনিক ও নিলয় পাটারী।

শিপ্রা দেবীর দেওর বাব্লু পাটারী জানিয়েছেন, ‘গত ২৬ অগস্ট ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্রই ২৮-২৯ অগস্ট আমার দুই ভাইপো নেপালের উদ্দেশ্যে রওনাথয়। দুটো দিন ওরা হাসপাতালে হাসপাতালে, প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছে। মাকে কোথাও খুঁজে পায়নি। পরে নেপাল পুলিশ DNA পরীক্ষার জন্য নমুনা নেয়। দুই ছেলে DNA দিয়ে আসে। দমদম বিমানবন্দরে রাজ্য সরকারের তরফেও DNA নমুনা নেওয়া হয়। নেপাল সরকার রিপোর্ট পাঠিয়েছে, কিন্তু তাতে শিপ্রা দেবীর সঙ্গে কোনও মিল পাওয়া যায়নি। রাজ্য সরকার দু’বার মিটিং করেছে, আমার ভাইপোরা যাতায়াত করছে। আমরা হাল ছাড়িনি। আমার বড় ভাইপো আমেরিকায় চাকরি করে, ঘটনার এক সপ্তাহ আগে চাকরিতে যোগ দিয়েছিল। এই ঘটনার পর সেখান থেকে চলে আসে। এখন আবার আমেরিকায় যাওয়ার জন্য ভিসাজটে আটকে রয়েছে। মা দুর্গার আগমন ঘটছে। মায়ের কাছে প্রার্থনা করি, আমার বৌদি ফিরে আসুক। আমার ভাইপোরা যেন মাকে ফিরে পায়। একটা খবর অন্তত পাই জীবিত না মৃত। জীবিত থাকলে ছেলে দুটো মা হারা হবে না। যে মা স্নেহ দিয়ে ওদের বড় করেছে, সেই মা যেন আবার ওদের মমতায় ফিরে আসে।’ পুজোর আলোর মাঝেও চন্দননগরের এই বাড়িটা এখন “অন্ধকার”। গোটা পাড়া তাকিয়ে আছে এখন শিপ্রা দেবীর ফেরার আশায়। 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস