ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চমকটা একেবারে শেষ বয়সে! ভাঙাচোরা কুড়িয়েই কেটে গিয়েছে জীবনের ২১ বছর। অভাব, ঋণ আর একাকিত্ব ছিল নিত্যসঙ্গী। পরিবার-পরিজন থেকেও দূরে সরে গিয়েছিলেন। কিন্তু শেষ বয়সে এসে হঠাৎই বদলে গেল ছবিটা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই চোখ কপালে ওঠার মত খবর! সেখানে জমা রয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। অথচ এতদিন সেই টাকার খবরই জানতেন না বৃদ্ধ।

ঘটনাটি চিনের হুনান প্রদেশের। বছর ৭১ এর ওই বৃদ্ধের নাম রু। একসময় নিয়মিত চাকরি করতেন তিনি। জুঝো শহরের একটি রাষ্ট্রায়ত্ত দোকানে প্রায় ৩০ বছর কাজ করেছিলেন। কারিগরি স্কুল থেকে পড়াশোনা শেষ করে সেখানে যোগ দিয়েছিলেন রু। কিন্তু ২০০০-এর দশকের গোড়ায় চাকরি চলে যায়। সংস্থার তরফে তখন তাঁকে কিছু ক্ষতিপূরণের অর্থও দেওয়া হয়েছিল। চাকরি হারানোর পর পরিস্থিতি ক্রমশ কঠিন হতে থাকে। হাতে আসা ক্ষতিপূরণের টাকা বেশিদিন ধরে রাখতে পারেননি রু। অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়। এরপর ঋণ বাড়তে থাকে। পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গেও তার সম্পর্ক খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত শহর ছাড়ার সিদ্ধান্ত নেন রু। হুনানের সাংদে শহরে গিয়ে শুরু করেন নতুন জীবন। তবে সেই জীবন ছিল অত্যন্ত কষ্টের। প্রায় দুই দশক ধরে ভাঙাচোরা সংগ্রহ করেই কোনও রকমে দিন চালিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

২০২৪ সালে সাংদে শহরের একটি সামাজিক সহায়তা কেন্দ্রের এক কর্মী পরিত্যক্ত একটি ভবনে রু-র সন্ধান পান। তাঁর অবস্থা দেখে তাঁকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রথমে রাজি হননি রু। আত্মসম্মানবোধের কারণে কারও সাহায্য নিতে চাইছিলেন না তিনি। পরে অবশ্য আশ্রয়কেন্দ্রে যেতে সম্মত হন। সেখানেই প্রকাশ্যে আসে তাঁর জীবনের আরও একটি অজানা অধ্যায়। সম্প্রতি রু তাঁর পেনশন অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত একটি কার্ড হাতে পান। ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করতেই দেখা যায়, সেখানে জমা রয়েছে ৪ লাখ ২৪ হাজার ২০৪ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকার কাছাকাছি। সবচেয়ে অবাক করা বিষয়, এই টাকার বেশিরভাগটাই তাঁর পেনশনের টাকা। দীর্ঘদিন ধরে ওই অ্যাকাউন্টে টাকা জমা হলেও রু তা জানতেন না। চাকরি চলে যাওয়ার পর পেনশন বিমার কিস্তি নিয়মিত দিতে পারেননি তিনি। তাই নিজের পেনশন পাওয়ার অধিকার নেই বলেই ধরে নিয়েছিলেন। তার উপর তাঁর কোনও মোবাইল ফোনও ছিল না। শেষ বয়সে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেই অঙ্কই যেন রুর জীবনের সবচেয়ে বড় অপ্রত্যাশিত মোড় হয়ে দাঁড়াল। 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে