‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন শহরে নতুন কাজ। চোখের সামনে ছিল একরাশ স্বপ্ন। অন্ধ্রপ্রদেশ থেকে হায়দরাবাদে এসে তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরিও শুরু করেছিলেন তরুণী। থাকছিলেন গাচিবাওলির একটি মহিলা হস্টেলে। কিন্তু সেই হস্টেলের ঘর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। ঘরের ভিতর থেকে মিলল একটি চিঠি। সেখানে বাবাকে উদ্দেশ্য করে লেখা কয়েকটি কথা ঘিরেই এখন তৈরি হয়েছে রহস্য। প্রাথমিক ভাবে একাকীত্ব এবং আর্থিক সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন তরুণী, এমনটাই অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তাঁর এমন পরিণতি, তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃত তরুণীর নাম বান্দেলা মানীষা। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার বাসিন্দা তিনি। কয়েক দিন আগেই কাজের সূত্রে হায়দরাবাদে এসেছিলেন মানীষা। গাচিবাওলির ভিআর এলিট প্রিমিয়াম মহিলা হস্টেলে থাকছিলেন। নানকরামগুড়ার একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। বাইরে থেকে সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু সোমবার হঠাৎ তাঁর ঘর থেকে দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাচিবাওলি থানার পুলিশ। ঘরে তল্লাশি চালিয়ে একটি চিঠি উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল,’বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’  ওই চিঠিই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একাকীত্ব এবং আর্থিক সমস্যার জেরে মানসিক চাপে ছিলেন মানীষা।

আরও পড়ুনঃ ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর হায়দরাবাদে আসার পরের দিনগুলির পরিস্থিতি, কর্মক্ষেত্র এবং অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর নেপথ্যে ঠিক কী ছিল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার