‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে সোনা জয়ের পর নিজের পুরনো স্কুলেই সংবর্ধিত হলেন রানাঘাটের মেয়ে পিঙ্কি রায়। নাগোয়া এশিয়ান গেমসে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা কবাডি দলের সোনা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। ১৮ বছরের দীর্ঘ লড়াইয়ের পর ৩৩ বছর বয়সে প্রথমবার ভারতের জার্সি পরে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেলেন নদিয়ার এই খেলোয়াড়।

রানাঘাটের রথতলা বাজারের অলিগলি থেকেই শুরু হয়েছিল পিঙ্কির খেলোয়াড় হয়ে ওঠার পথ। ছোটবেলায় বাবাকে হারান তিনি। এরপর মা চণ্ডী রায় থিয়েটারে অভিনয় করে সংসার চালানোর পাশাপাশি মেয়ের স্বপ্নপূরণের জন্য লড়াই চালিয়ে যান। ২০১৭ সালে মাকেও হারান পিঙ্কি। তবে বাবা-মায়ের স্মৃতিকে শক্তি করেই খেলার ময়দানে এগিয়ে যান তিনি। এই দীর্ঘ যাত্রায় বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ২০১৩ সালে হাঁটুতে অস্ত্রোপচার হয় পিঙ্কির। ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতি শিবির চলাকালীন ফের অস্ত্রোপচার করাতে হয়। এর পরেও অনুশীলন থামাননি। ২০২৪ সালের বিশ্বকাপের শিবিরে জায়গা না পাওয়ার ধাক্কাও সামলেছেন। প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি।

আরও পড়ুন: ‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

২০১৬ সালে সাউথ সেন্ট্রাল রেলে চাকরিতে যোগ দেন পিঙ্কি। বর্তমানে হায়দরাবাদে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে দায়িত্ব সামলানোর পাশাপাশি নিয়মিত কবাডির প্রশিক্ষণ চালিয়ে গিয়েছেন। চাকরি ও খেলাধুলা দুই দিক সামলেই নিজের লক্ষ্যপূরণের জন্য লড়াই করেছেন তিনি। সোনার পদক নিয়ে স্কুলে ফিরতেই আবেগে ভেসে যান পিঙ্কি। যে শ্রেনিকক্ষে একসময় পড়াশোনা করেছেন, যে মাঠে খেলার প্রথম পাঠ নিয়েছেন, সেই জায়গার ফেরার অনুভূতি ছিল তাঁর কাছে বিশেষ। স্কুলে ঢুকেই আনন্দে চোখে জল চলে এসেছিল বলে জানান তিনি। পিঙ্কি বলেন, অন্য রাজ্যের খেলোয়াড়দের নিজেদের স্কুলে সংবর্ধনা পেতে দেখে তিনিও একদিন এমন সম্মানের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন যে একদিন নিজের স্কুলেই সত্যি হবে, তা ভাবতে পারেননি। স্কুলের পড়ুয়াদেরও নিজের অভিজ্ঞতা থেকে পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শিক্ষকদের কথা মেনে লক্ষ্যপূরণের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার বার্তা দেন।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে