হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তানকে জন্ম দেওয়ার যন্ত্রণা  শুধুমাত্র একজন মা বোঝে। হাসপাতাল ছিল আর মাত্র কয়েক মিনিটের পথ। কিন্তু পথে ভয়াবহ যানজটে গাড়ির চাকা গড়ায়নি। চারিদিকে গাড়ির সারি আর সময় যেন হঠাৎ থমকে গিয়েছিল। অন্যদিকে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে উঠেছিলেন হবু মা। শেষ পর্যন্ত হাসপাতালের দরজায় পৌঁছনোর আগেই অটোর  ভিতরেই সন্তানের জন্ম দিলেন মহিলা। মহারাষ্ট্রের উলহাসনগরের এই ঘটনা শুধু আবেগঘনই নয়, শহরের যানজট ও জরুরি পরিষেবার পরিকাঠামো নিয়েও তুলে দিয়েছে বড় প্রশ্ন।  

মহারাষ্ট্রের উলহাসনগরে ভয়াবহ যানজটে আটকে পড়ে রিকশার মধ্যেই সন্তানের জন্ম দেন এক অন্তঃসত্ত্বা মহিলা। জানা গিয়েছে, ক্যাম্প নম্বর ৩-এর সেকশন ২০ এলাকার বাসিন্দা হরিকলা থাপার প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা তাঁকে সরকারি সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। দ্রুত কোনও অন্য যান না পাওয়ায় অটোতে করে   তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু নিউ এরিয়া এলাকায় পৌঁছতেই বিপত্তি। তীব্র যানজটে রিকশাটি প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে থাকে। এদিকে সময় যত গড়াতে থাকে, ততই বাড়তে থাকে মহিলার প্রসব যন্ত্রণা। হাসপাতাল তখন খুব বেশি দূরে নয়, কিন্তু যানজটের কারণে অটো একচুলও এগোতে পারছিল না। শেষ পর্যন্ত হাসপাতালের গেটে পৌঁছনোর আগেই অটোর  মধ্যেই একটি পুত্রসন্তানের জন্ম দেন হরিকলা। সন্তান জন্ম দেওয়ার পর দ্রুত মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বর্তমানে মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরাও পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন।  

আরও পড়ুন: ‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

এই ঘটনাটি উলহাসনগর শহরের   ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। শহরের সাধারণ নাগরিকরা প্রতিদিন যানজটের শিকার হন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি যানবাহনের জন্য এই সমস্যা  গুরুতর। ফলস্বরূপ, শহরের ট্র্যাফিক ব্যবস্থার উন্নত করার দাবি উঠেছে।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?