৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ বছর আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন। গন্তব্য নিজের জন্মভূমি, নিজের শহরে মা এর কাছে পৌঁছনো। কিন্তু সেই শহরে ফিরতে তাঁকে পাড়ি দিতে হয়েছে প্রায় ৫০ হাজার কিলোমিটার পথ। পেরিয়েছেন জঙ্গল, মরুভূমি, বরফে ঢাকা সীমান্ত আর সমুদ্র। এমনকি শেষ ধাপে ইংলিশ চ্যানেলও সাঁতরে পেরিয়েছেন। অবশেষে চলতি বছর ব্রিটেনের মাটিতে পা রাখলেন ৫৭ বছরের প্রাক্তন প্যারাট্রুপার কার্ল বুশবি। তবে এখানেই শেষ নয় তাঁর ২৮ বছরের অভিযান। এখনও মায়ের কাছে পৌঁছনোর প্রায় ৪০০ কিলোমিটার পথ বাকি। 

১৯৯৮ সালের ১ নভেম্বর। দক্ষিণ চিলির পুন্তা আরেনাস থেকে পায়ে হাঁটা শুরু করেছিলেন বুশবি। তখন তাঁর বয়স মাত্র ২৯। লক্ষ্য ছিল একটাই হেঁটে হেঁটে পৃথিবী ঘুরে নিজের শহর ইংল্যান্ডের হালে শহরে মায়ের কাছে ফিরে আসা। নিজের জন্য দু’টি কঠিন নিয়মও তৈরি করেছিলেন তিনি। প্রথমত, যাত্রাপথ এগিয়ে নিয়ে যেতে কোনও পরিবহণ ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, বাড়ি ফেরা যাবে না, যতক্ষণ না পায়ে হেঁটে সেই বাড়ির দরজায় পৌঁছচ্ছেন। দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে মধ্য ও উত্তর আমেরিকা, আলাস্কা, রাশিয়া, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চিন, মধ্য এশিয়া হয়ে ইউরোপ প্রায় ২৯টি দেশ পেরিয়েছেন তিনি। কখনও দুর্গম জঙ্গল, কখনও তুষারঢাকা অঞ্চল, আবার কখনও ভয়ঙ্কর সীমান্ত পেরিয়ে এগিয়েছে তাঁর যাত্রা। বরফ জমা বেরিং প্রণালিও পেরিয়েছেন পায়ে হেঁটে। ২০২৪ সালে কাজাখস্তান থেকে আজারবাইজান যেতে ক্যাস্পিয়ান সাগরও সাঁতরে পার হন। তবে সবসময় গতি মসৃণ ছিল না। ভিসা সমস্যা, সীমান্তের বিধিনিষেধ, অর্থসংকট, ২০০৮ সালের আর্থিক মন্দা এবং কোভিড অতিমারির কারণে একাধিকবার থামতে হয়েছে তাঁকে। কিন্তু থামলেও নিয়ম বদলাননি। যেখানে যাত্রা থামিয়েছেন, পরে ঠিক সেই জায়গা থেকেই ফের হাঁটা শুরু করেছেন।

আরও পড়ুন: ‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

শেষ বাধাও পেরোলেন সাঁতরে

ব্রিটেনে ফেরার পথে শেষ বড় বাধা ছিল ইংলিশ চ্যানেল। চ্যানেল টানেলের সার্ভিস টানেল দিয়ে যাওয়ার অনুমতি না মেলায় শেষ পর্যন্ত জলে নামার সিদ্ধান্ত নেন বুশবি। ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২১ মাইল পথ তিন দিনে সাঁতরে পাড়ি দেন তিনি। ৫ অক্টোবর ডোভারের কাছে শেক্সপিয়ার বিচে উঠে আসতেই তাঁকে স্বাগত জানান বাবা, ভাই, বন্ধু এবং তাঁর অভিযানের সঙ্গে যুক্ত সদস্যরা। তাঁর এই অবিশ্বাস্য অভিযানের উপর তৈরি হচ্ছে ‘Walk of Life’ নামে একটি তথ্যচিত্র। পরিচালক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভের্নার হেরজগ। তবে ২৮ বছরের অপেক্ষার পরও বুশবির অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি। হালে মায়ের কাছে পৌঁছতে তাঁকে আরও প্রায় ৪০০ কিলোমিটার হাঁটতে হবে। অর্থাৎ, পৃথিবী ঘুরে বাড়ি ফেরার গল্পের শেষ অধ্যায় এখনও লেখা বাকি।

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর