মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

ছবির প্রযোজনা সংস্থা নমিত মালহোত্রার প্রাইম ফোকাস লিমিটেডের মুম্বইয়ের অফিসে বুধবার (৭ অক্টোবর) সকালে আয়কর হানা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই একের পর এক ঝক্কি পোহাতে হচ্ছে ‘রামায়ণ’ নির্মাতাদের। দিন দুয়েক আগেই মুম্বইয়ের সেটে আগুন ধরে গিয়েছিল। যেখানে বর্তমানে ‘রামায়ণ’ পার্ট ২-এর শুটিং চলছে। যদিও বেশি ছড়িয়ে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। যার ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এবার শোনা যাচ্ছে, ছবির প্রযোজনা সংস্থা নমিত মালহোত্রার প্রাইম ফোকাস লিমিটেডের মুম্বইয়ের অফিসে বুধবার (৭ অক্টোবর) সকালে আয়কর হানা দিয়েছে। এর আগে কর ফাঁকি এবং আর্থিক তছরুপের অভিযোগে আভিনেত্রী রকুল্প্রীত সিংহ, বাসু ভাগনানির প্রযোজনা সংস্থা, প্যানোরমা স্টুডিয়োর সঙ্গে যুক্ত ১২টি জায়গায় হানা দিয়েছিল আয়কর দফতর। তবে ‘রামায়ণ’ মুক্তির ঠিক আগেই নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা দেওয়ার বিষয়টি রীতিমতো উদ্বেগের সৃষ্টি করেছে। যেটি আগামী ৮ নভেম্বর দীপাবলির প্রাক্কালে মুক্তি পাচ্ছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে, নমিল মালহোত্রার সংস্থার বিরুদ্ধেও কর ফাঁকি এবং চলচ্চিত্রের নামে বৈদেশিক রেমিট্যান্স অর্থাৎ ভারত থেকে অন্য দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। প্রযোজনায় খরচের দোহাই দিয়ে বিদেশে বিপুল পরিমাণে অর্থ পাচার হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, চলচ্চিত্র প্রকল্পে অর্থায়নের আড়ালে বড় ধরণের কর ফাঁকি এবং আর্থিক অনিয়ম করা হয়েছে। তবে এখনও নির্দিষ্ট লেনদেনগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি এও শোনা যাচ্ছে যে, এই আয়কর তল্লাশির খবর শেয়ার বাজারে প্রাইম ফোকাসের পারফরম্যান্সকেও প্রভাবিত করেছে। যার ফলে বুধবার সংস্থাটির শেয়ার ৮ শতাংশ কমে গিয়েছে। নমিত মালহোত্রার নেতৃত্বাধীন প্রাইম ফোকাস একটি প্রধান মিডিয়া ও বিনোদন পরিষেবা সংস্থা। যার কার্যক্রম ভিজ্যুয়াল এফেক্টস, অ্যানিমেশন, পোস্ট-প্রোডাকশন এবং কন্টেন্ট প্রোডাকশন পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে ‘রামায়ণ’-এর ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ছবির টিজার-ট্রেলার-গান ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, হনুমানের ভূমিকায় সানি দেওল, সূর্পনখার চরিত্রে অভিনয় করছেন রকুল্প্রীত সিংহ, দশরথের চরিত্রে অরুণ গোভিল ও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করছেন। 

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে