পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: দায়িত্ব পালন করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না ইন্ডিয়ান অয়েলের এক আধিকারিকের। পেট্রোল পাম্প সিল করতে গিয়েছিলেন তিনি। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আর সেই তর্ক-বিতর্কই পরিণত হয় ভয়াবহ হামলায়। অভিযোগ, ছুরি দিয়ে সাতবার আঘাত করা হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরিবারের কাছে যে মানুষটি হয়তো সেদিন কাজ শেষে ফিরে আসার কথা ছিল, তিনি ফিরলেন অথচ প্রাণহীন দেহে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গোলি জেলায়।

মৃত আধিকারিকের নাম মহেশ শেলকে। তিনি ইন্ডিয়ান অয়েলের নান্দেড় নর্থ RSA-র ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হিঙ্গোলি জেলার আম্বাচোন্ডি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পেট্রোল পাম্পটি আগে বেশ কিছুদিন বন্ধ ছিল। কয়েক দিন আগে ফের সেটি চালু হওয়ার পর সেটি সিল করার প্রক্রিয়ায় সেখানে পৌঁছন শেলকে এবং তাঁর সহকর্মীরা। পুলিশের দাবি, পাম্পটি সিল করার সময় মালিকের পরিবারের সদস্য এবং সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে শেলকের দলের বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর ছুরি নিয়ে হামলা চালানো হয় শেলকের উপর। সাতবার ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। মূল অভিযুক্তকে ধরতে বিশেষ দল গঠন করেছে পুলিশ।

আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেছে ইন্ডিয়ান অয়েল। সংস্থার তরফে জানানো হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো আধিকারিকের পরিবারের পাশে তারা রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও। তিনি মহারাষ্ট্রের পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, ঝুঁকিপূর্ণ এলাকায় সরকারি সংস্থার ফিল্ড আধিকারিকদের নিরাপত্তা কতটা নিশ্চিত। ইন্ডিয়ান অয়েল অফিসার্স অ্যাসোসিয়েশনও ফিল্ড কর্মীদের নিরাপত্তা এবং ঝুঁকিপূর্ণ অভিযানে প্রয়োজনীয় সুরক্ষার দাবি তুলেছে।

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?