নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: শেয়ারবাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে নিশ্চিত রিটার্নের জন্য অনেকেই ফিক্সড ডিপোজিট বা FD-কে বেছে নেন। দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক State Bank of India-এ  রয়েছে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুবিধা। বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য ১ বছরের FD-তে ৬.২৫ শতাংশ, ৩ বছরের FD-তে ৬.৩০ শতাংশ এবং ৫ বছরের FD-তে ৬.০৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। তাহলে SBI FD-তে এককালীন ১ লক্ষ টাকা রাখলে ১, ৩, ৫,১০ বছর পরে কত টাকা হাতে আসতে পারে? দেখে নিন হিসাব।

১ বছরের FD-তে কত টাকা হবে?

বর্তমান ৬.২৫ শতাংশ সুদের হারে SBI-তে ১ বছরের জন্য ১ লক্ষ টাকা FD করলে মেয়াদ শেষে অঙ্কটি ১.০৬ লক্ষ টাকার কিছু বেশি হতে পারে। প্রকৃত ম্যাচিওরিটি অঙ্ক সুদ গণনার পদ্ধতি ও FD-র নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করবে। ৩ বছরের জন্য SBI-তে ১ লক্ষ টাকা FD করলে বর্তমানে ৬.৩০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ৫ বছরের জন্য সাধারণ গ্রাহকদের SBI FD-তে বর্তমানে সুদের হার ৬.০৫ শতাংশ। ফলে ১ লক্ষ টাকা দীর্ঘ সময়ের জন্য রেখে দিলে সুদের সঙ্গে মূলধনও বাড়বে। SBI-তে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত টার্ম ডিপোজিট করা যায়। বর্তমান হিসাব অনুযায়ী, ১ লক্ষ টাকা দীর্ঘমেয়াদি FD-তে রাখলে ১০ বছর শেষে তা প্রায় ১.৮২ লক্ষ টাকা হতে পারে।

প্রবীণদের জন্য  মিলবে বাড়তি সুবিধা

SBI-তে প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় অতিরিক্ত ০.৫০ শতাংশ বা ৫০ বেসিস পয়েন্ট সুদের সুবিধা পান। বর্তমানে ১ বছরের FD-তে তাঁদের জন্য সুদের হার ৬.৭৫ শতাংশ, ৩ বছরের ক্ষেত্রে ৬.৮০ শতাংশ এবং ৫ বছরের ক্ষেত্রে ৭.০৫ শতাংশ। ফলে ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা FD করলে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ম্যাচিওরিটি অঙ্ক প্রায় ১.৪২ লক্ষ টাকা হতে পারে। তবে FD থেকে পাওয়া সুদ সম্পূর্ণ করমুক্ত নয়। প্রযোজ্য আয়কর নিয়ম অনুযায়ী সুদের উপর TDS কাটা হতে পারে। তাই শুধু বেশি সুদের হার দেখেই FD বেছে নেওয়া নয়, নিজের আর্থিক প্রয়োজন ও কতদিন টাকা বিনিয়োগ করে রাখতে পারবেন, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে