‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর খবর আসার মাত্র চার দিন আগেও স্বাভাবিক ছন্দেই ছিলেন নানা পাটেকর। গোয়ার ডোনা পাউলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। সেখানেই জীবন-মৃত্যুর প্রসঙ্গ উঠতেই এমন কিছু কথা বলেছিলেন, যা বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁর আকস্মিক প্রয়াণের পর নতুন করে আলোচনায় এসেছে। বলেছিলেন, ‘আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে। জানি না, কাল আমি এখানে থাকব কি না।’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন নানা পাটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁকে প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। 

গত ৪ অক্টোবর ডোনা পাউলার তাজ সিদাদে দে গোয়ায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা। সেখানেই ছিল তাঁর শেষ জনসমক্ষে উপস্থিতি। অনুষ্ঠানে তিনি প্রয়াত গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের কথা স্মরণ করেন। পর্রীকরকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করে তাঁর কাজ ও জীবনাদর্শের প্রশংসাও করেন। এরপরই জীবনের অনিশ্চয়তা নিয়ে কথা বলেন অভিনেতা। তার কথায়, প্রত্যেক মানুষের জীবনে একদিন সেই মুহূর্ত আসবেই। কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করা দরকার- যা করার ইচ্ছে ছিল, তা কি সত্যিই করা হয়েছে? নিজের জীবনের সময়কে কতটা কাজে লাগানো হয়েছে, সেটাও ভাবা প্রয়োজন বলে বার্তা দেন তিনি।

আরও পড়ুন: ‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

শুধু নিজের পরিবার বা ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ না থেকে সমাজের জন্য কিছু করার কথাও বলেন নানা পাটেকর। তিনি বলেন, মানুষকে নিজের কাছে প্রশ্ন করতে হবে সে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কি না। সেই অনুষ্ঠানে মত প্রকাশ এবং প্রতিবাদের ধরন নিয়েও মত জানান অভিনেতা। কোনও বিষয়ে আপত্তি থাকলে প্রতিবাদ করা উচিত, তবে তার ভাষা যেন শালীন হয়। এই বার্তাই দেন তিনি। প্রকাশ্যে মতবিরোধ থাকলেও গালিগালাজ বা অশালীন ভাষা ব্যবহার না করার পক্ষে ছিলেন নানা। মৃত্যুর মাত্র চার দিন আগে জীবনের অনিশ্চয়তা নিয়ে তাঁর সেই বক্তব্য এখন বারবার ফিরে আসছে। পর্দায় তাঁর শক্তিশালী উপস্থিতির মতোই, শেষ জনসমক্ষে বলা সেই কথাগুলিও তাঁর অনুরাগীদের মনে গভীর ছাপ ফেলেছে।

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?