পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্ষা যেন কিছুতেই বিদায় নিতে চাইছে না। দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত শহরবাসী, বাজার থেকে শপিং মল, সর্বত্রই এখন উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দের মধ্যেই আচমকা ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। সন্ধ্যা নামার ঠিক আগেই কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

দিনভর আকাশে মেঘের আনাগোনা থাকলেও বিকেলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। কলকাতার বিভিন্ন প্রান্তে আচমকা বৃষ্টি নামায় সমস্যায় পড়েন রাস্তায় বেরনো মানুষজন। পুজোর কেনাকাটায় বেরিয়ে অনেকেই বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নেন দোকান বা শপিং মলের ভিতরে। আচমকা বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কাও  করছেন দোকানদাররা। ইতিমধ্যেই  আলিপুর আবহাওয়া দফতর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলাতে ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে ।  

আরও পড়ুন: নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

শুধু কলকাতা নয়, আশপাশের একাধিক জেলাতেও দেখা গিয়েছে একই ছবি। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটার পরিকল্পনাতেও কিছুটা ছন্দপতন ঘটেছে।  পুজোর আগে আবহাওয়ার এই খামখেয়ালিপনা কতদিন চলবে, তা নিয়েই এখন চিন্তায় সাধারণ মানুষ। বৃষ্টির সঙ্গে  বজ্রপাত হওয়ার কারণে এই সময় সাধারণ মানুষকে গাছের তলায়, খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মহালয়া পর্যন্ত বৃষ্টি চলবে। সেই  সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। 

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর