ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

ছুটি নয়, ছোটা শুরু। পুজোতে ডেঙ্গু ঠেকাতে কড়া ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর। পুজোর সময়ে সাধারণত বন্ধ থাকে সমস্ত স্কুল-কলেজ, সরকারি অফিস কাছারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটি নয়, ছোটা শুরু। পুজোতে ডেঙ্গু ঠেকাতে কড়া ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর। পুজোর সময়ে সাধারণত বন্ধ থাকে সমস্ত স্কুল-কলেজ, সরকারি অফিস কাছারি। সেই সুযোগেই স্কুল-কলেজ-সরকারি অফিসগুলি পরিদর্শন করবে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। কোথাও জল জমছে কিনা দেখা হবে। প্রয়োজনে মশার লার্ভা নিধন ড্রাইভও করা হবে। পুজোর মরসুমে যারা ডেঙ্গুতে আক্রান্ত, তাঁদেরকেও ফোন করে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হবে। সুতরাং পুজোর সময়ে ছুতি নেই কোনও স্বাস্থ্য দফতরের কর্মীর।

ডেঙ্গু রোগীদের ভর্তি নিয়ে কোনও ছেলেখেলা করা চলবে না। কোনও হাসপাতাল বা নার্সিংহোম ডেঙ্গু রোগীদের ভর্তি করতে না চাইলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কড়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। পুজো স্তরে ডেঙ্গু নিয়ে জেলাস্তরেও স্বাস্থ্য দফতরের বিশেষ বৈঠক হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে মিছিল করে ডেঙ্গু রোধে প্রচার চালাচ্ছেন। বারবার ডেঙ্গু নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করছেন। রাস্তাঘাট পরিষ্কার রাখতে বলছেন। বাড়িতে কোথাও নোংরা জল জমতে দিতে বারণ করেছেন। জলের ট্যাঙ্কি খোলা রাখতে বারন করেছেন।

সকালে পুরসভার ময়লাকর্মীদের সমস্ত ময়লা দিতে বলা হয়েছে। রাস্তাঘাট নোংরা করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া পুজোর আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ টিম তৈরি হয়েছে। তাদের কাজ হবে, প্রতিটি পুজো মণ্ডপে বাঁশের কাঠামোয়, ত্রিপলে, মণ্ডপের কোনও জায়গায় যাতে জল জমে না থাকে, সেটি দেখা। জেলায় জেলায় মণ্ডপগুলিতে সপ্তমী, অষ্টমীতেও পরিদর্শনে যাবেন স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। প্রতিটি পুরসভা স্তরে তৈরি হচ্ছে এই র‍্যাপিড রেসপন্স টিম। এরা বড় পুজো মণ্ডপ, মণ্ডপ সংলগ্ন মেলায় নজরদারি চালাবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। প্রতিটি হাসপাতাল থেকে জ্বরের রিপোর্ট কালেকশন করতে হবে। রাজ্যের সব স্কুল-কলেজ, সরকারি অফিসে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নিতে হবে তাঁদের। 

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি