যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! পরে সেই ক্যাব ছিনতাই। ডানকুনিতে পা বাঁধা প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য চন্দননগর পুলিশের হাতে। গ্রেফতার তিন দুষ্কৃতী। গত ৬ অক্টোবর হুগলির ডানকুনির ভাদুয়ায় এক ব্যক্তির পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়। পরে জানা যায় মৃতের নাম রামজি কইরি। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বিরাটিতে। পেশায় ক্যাব চালক ছিলেন তিনি।

ডানকুনি থানার পুলিশ ও চন্দননগর পুলিশের গোয়েন্দারা তদন্তে নেমে কিছু সূত্র পায়। সেই সূত্র ধরে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে এক জনকে আটক করে। সোদপুর থেকে আটক করা হয় দুজনকে। ডানকুনি থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম, সেখ আরিয়ান, সেখ মনিরুল ও সেখ সাহাদাত। তিনজনকেই আজ, শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। দশ দিনের হেফাজত চায় পুলিশ। চন্দননগর পুলিশের গোয়েন্দা প্রধান রূপান্তর সেনগুপ্ত জানিয়েছেন, ডানকুনিতে দেহ উদ্ধারের পর তদন্তে নেমে অভিযুক্তদের সন্ধান মেলে। তাদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। হেফাজতে নিয়ে আরও বিস্তারিত সন্ধান চালানো হবে। এই চক্রে আর কারা রয়েছে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে বেশ কিছু সূত্র ও তথ্য হাতে এসেছে সেসব খতিয়ে দেখা হচ্ছে।

আরও পডুন: পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

পুলিশ সূত্রে খবর, কলকাতার ট্যাংরায় ভগবান প্রসাদ গুপ্তা নামে বিডন স্ট্রিটের বাসিন্দা এক ক্যাব চালকের দেহ মিলেছিল গত ৭ অক্টোবর। তাকে একই ভাবে খুন করা হয়েছিল। এবার এই চক্রটির এটাই কাজ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা