মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়ার শুভলগ্নে দুর্গাপুজো কমিটি ও ক্লাবগুলিকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার ইডেন গার্ডেন্সের দুর্গাপুজো সংক্রান্ত অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামিকাল থেকেই ক্লাবগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর্থিক অনুদানের টাকা। কলকাতায় মোট ২০০টি ক্লাব এবারে অনুদান নেয়নি। আমি আপ্লুত।’ পালাবদলের সরকারে চলতি বছরে দুর্গাপুজো কমিটি ও ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে রাজ্য সরকার। সেই টাকা আগামিকাল, রবিবার থেকেই ক্লাব বা পুজো কমিটিগুলির নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পডুন: পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

বদলের বাংলায় পিতৃপক্ষে নয়, দেবীপক্ষে দুর্গাপুজোর উদ্বোধনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো আজ, শনিবার ইডেনে দুর্গাপুজোর অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, রাজ্যপাল আর এন রবি, মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, ক্রিকেটার রিচা ঘোষ। লেজার, ড্রোন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতশিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুখড়িত নন্দনকানন। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘শাস্ত্র মতে পিতৃপক্ষে কোনও শুভকাজ করা যায় না। তাই দুর্গাপুজোর উদ্বোধন করা যায় না। এখন থেকে দেবীপক্ষেই হবে দুর্গাপুজোর উদ্বোধন। আগের মতো এখন দুর্গাপুজো করতে কলকাতা হাইকোর্টে যেতে হয় না। চলতি বছরে ১২ হাজার ৪০০ দুর্গাপুজোকে অনুমতি দিয়েছি। তাঁদের আর্থিক অনুদানও দেওয়া হবে। শাস্ত্র মতে ও সংস্কৃতি মেনেই বাংলায় দুর্গাপুজো হবে। আগামিকাল, রবিবার থেকে জেলায় জেলায় হবে দুর্গাপুজো সংক্রান্ত অনুষ্ঠান। শুধুমাত্র ইডেনে নয়, এমন সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা রাজ্যেই হবে।’

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের