মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই ধ্রুব রাঠিকে শনিবার গভীর রাতেই মুক্তি দেয় দিল্লি পুলিশ। তবে মুক্তি পেলেও কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, তিনি যদি ফের কোনওভাবে যন্তর মন্তরে পৌঁছে প্রতিবাদে যোগ দেওয়ার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে নতুন করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে ছেড়ে দেওয়া হলেও পুলিশের হেফাজতে রয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি পুলিশ সূত্রে খবর, তিন নেতাকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়নি। জনশৃঙ্খলা বজায় রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের পুরোনো ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১৫১ ধারায় তাদের আটক রাখা হয়েছে। 

শনিবারের ধরপাকড়ের পর রবিবারও আন্দোলন ঘিরে উত্তেজনা বজায় রয়েছে। ককরোচ জনতা পার্টি ফের যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছে। অন্যদিকে, বিক্ষোভের সময় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। সূত্রের খবর, শনিবার সকাল ৮ টা নাগাদ হরিয়ানার গুরুগ্রাম থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির তিন প্রধান মুখ অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়।সিজেপির ডাকে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। তার আগেই তাঁকে আটক করার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়। আন্দোলনকে কেন্দ্র করে আগে থেকেই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। যন্তর মন্তর চত্বরেও মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশকর্মী।

আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

উল্লেখ্য, ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে সরব হয়েছে সিজেপি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও জানিয়েছে তারা। এর আগে ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিজেপির একটি প্রতিবাদ কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন ধ্রুব রাঠি। সেখানে অভিনেতা প্রকাশ রাজও উপস্থিত ছিলেন। শনিবারের কর্মসূচিকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। তার মধ্যেই ধ্রুব রাঠির আটক করা হয়েছিল এবং আজ রবিবার তাঁকে মুক্তি দিল দিল্লি পুলিশ। তবে মুক্তি পেলেও কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে তাঁকে। পুলিশের সতর্কবার্তার পর তিনি ফের যন্তর মন্তরে গিয়ে আন্দোলনে যোগ দেন কি না, এখন সেদিকেই নজর।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির