ছেলেবেলার পুজো মিস করি-অর্পিতা চট্টোপাধ্যায়

বন্ধুদের সঙ্গে সঙ্গে চলত মুখোরোচক খাওয়া-দাওয়া। ফুচকা, আলুকাবলি, চটপটি। বন্ধুদের সঙ্গে পুজো কাটানোর সেইসব দিন মিস করি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের সেপ্টেম্বর মাসে মঞ্চ উপস্থাপনা গওহর জানের ভূমিকায় দর্শক মনে নতুন এক প্রভাব বিস্তার করেছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। এই পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। রাণী কুসুমকুমারীর চরিত্রে দর্শক দেখতে পাবেন তাঁকে। বহু বছর পর শাশ্বত চট্টোপাধ্যায় এর বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবির সাংবাদিক সম্মেলনে একান্ত আলাপচারিতায় এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্যের সঙ্গে পুজোর স্মৃতি ভাগ করলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।

পুজোয় তাঁর কি প্ল্যান জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, সেই অর্থে কোন প্ল্যান নেই। এই বছর কলকাতায় থাকবেন কিনা তাও সঠিক জানেন না। তবে পুজো বলতেই যেটা মনে পড়ে সেটা হল ছোটবেলার পুজো। অভিনেত্রীর পুজোর স্মৃতির পাতায় টাটকা হয়ে রয়েছে বহু নস্টালজিয়া। ছোটবেলায় পাড়ার পুজোতেই কাটত তাঁর দিন। বন্ধুদের সঙ্গে সঙ্গে চলত মুখোরোচক খাওয়া-দাওয়া। ফুচকা, আলুকাবলি, চটপটি। বন্ধুদের সঙ্গে পুজো কাটানোর সেইসব দিন মিস করেন তিনি। এখন আর আগের মতো পুজো কাটাতে পারেন না।

মুম্বাইয়ের বাড়ির পুজোতেও তাঁকে গুরুদায়িত্ব পালন করতে হয়। অভিনয়ের পাশাপাশি সংসারের দায়িত্ব পালনেও তিনি সিদ্ধহস্ত। কখনও দুর্গাপুজোর দায়িত্ব, কখনও আবার লক্ষী-পুজোয় নিজের হাতে ভোগ রান্না করা। সব ভূমিকাতেই তাঁকে দেখেছি আমরা। দু বছর আগের পুজোয় জানিয়েছিলেন ছেলে মিশুক এখন কলকাতায় থাকে না তাই ছেলেকেও ভীষণভাবে মিস করি।

যদিও গত বছর করোনার জেরে মুম্বাইয়ের পুজোতে যাওয়া হয়নি। এ বছরের পুজোতেও যাবেন কিনা তা এখনও জানেন না। তবে সমস্ত কাজের মধ্যে চেষ্টা করেন এই পুজোয় অংশগ্রহণ করার। অন্ততপক্ষে পুজোর দুটো দিন মুম্বইয়ের বাড়ির পুজোয় থাকার চেষ্টা করেন অর্পিতা।

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা