ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাকৃতিক বিপর্যয় নেপালের পিছু ছাড়ছে না কিছুতেই। রবিবার (১১ অক্টোবর) সকালে নেপালের গোর্খা জেলার চুমুত্রি গ্রামে আঘাত হেনেছে একটি ভয়াবহ হড়পা বান। গত ২৬ অগস্টের পর এবার বুধি গণ্ডকী নদীর স্রোতে পৈয়ু ও বাগার গ্রামের ৩৫টি বাড়ি ভেসে  গিয়েছে। এই বন্যায় বেশ কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গিয়েছে একাধিক সেতু। জারি করা হয়েছে সতর্কতা।  

প্রশাসনের প্রাথমিক অনুমান, ভূমিধসের জেরে নদীর গতিপথে বাধা তৈরি হওয়ায় আচমকা জলস্তর বেড়ে গিয়ে এই বিপর্যয় ঘটতে পারে। তবে বন্যার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও নিশ্চিত নয়। বন্যার জেরে গোরখা জেলার একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। আরুঘাট গ্রামপালিকার সোতি ও মানবু এলাকার সংযোগকারী যান চলাচলের সেতু ভেসে গিয়েছে। পাশাপাশি ন্যাকচেত ও সির্দিবাসের মধ্যে সংযোগকারী পুরনো ঝুলন্ত সেতুটিও নদীর জলে তলিয়ে গিয়েছে। একাধিক জনবসতিতে জল ঢুকে পড়ায় বিপদের আশঙ্কা আরও বেড়েছে। বুধি গণ্ডকী ত্রিশূলী নদীর একটি উপনদী। এর আগে আরেকটি উপনদীতে  অগস্ট মাসে হিমবাহ ধসের কারণে এক ভয়াবহ বন্যায় ১,৪৫৭ জন নিহত হন এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। 

আরও পড়ুন: বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করেছে নেপালের সেনা ও পুলিশ। প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানিয়েছেন, ভূমিধসের আশঙ্কায় জগতে বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়া ছ’জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের শিবিরে থাকা ১৮ জন কর্মীও নিরাপদে সরে গিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে।ব ন্যার আশঙ্কায় গোরখা-সহ তানাহুন, চিতওয়ান, পূর্ব নওয়ালপরাসি ও পশ্চিম নওয়ালপরাসি জেলার নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের