গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের কর্মস্থলেই ওত পেতে ছিল কি মৃত্যুফাঁদ। দিনদুপুরে গাড়ি ধোয়ার কেন্দ্রে ঢুকে ২৯ বছরের যুবককে লক্ষ্য করে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা।  রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দোকানের মালিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনই কি শেষ পর্যন্ত ডেকে আনল মৃত্যু? নাকি এই খুনের নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? তদন্তে নেমেছে পুলিশ। আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে ছড়ায় ব্যপক উত্তেজনা। 

উত্তরপ্রদেশের রামপুরে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে উঠে আসছে বিয়েকে কেন্দ্র করে বিবাদের সম্ভাবনা। পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে খবর, রামপুরের মিলক খানম থানা এলাকার কুমহারিয়া কলাঁ গ্রামের কাছে একটি গাড়ি ধোয়ার কেন্দ্র চালাতেন নবজোৎ সিং। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি যখন নিজের কর্মস্থলে বসেছিলেন, সেই সময় গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী সেখানে আসে। অভিযোগ, কেন্দ্রের ভিতরে ঢুকেই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় হামলাকারীরা। বুকে একাধিক গুলি লাগায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নবজোৎ। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের। প্রকাশ্যে এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিহতের বাবা এই হত্যাকাণ্ডে তার ছেলের শ্বশুরবাড়ির লোকজনের জড়িত থাকার অভিযোগ করেছেন।  স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের। 

আরও পড়ুন: ‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

সূত্রের খবর, নবজোৎ সিংয়ের ব্যক্তিগত জীবনকে ঘিরে বেশ কিছু জটিলতা ছিল। তাঁর প্রথম স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছিল এবং সেই মামলায় তাঁকে জেলেও যেতে হয়। পরে জামিনে মুক্তি পাওয়ার পর নিজের আত্মীয়তার সম্পর্কের এক বিধবা মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে তাঁরা বিয়ে করেন বলে জানা গিয়েছে।  এই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি ও বিবাদের কথা সামনে এসেছে। সেই বিবাদের সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই বিবাদই খুনের কারণ, এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক