জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি সেনাদের উপর ফের প্রাণঘাতী হামলা চালানোর দাবি করল বালোচ বিদ্রোহীরা। এবার নিশানায়  ছিল পাকিস্তানি কোস্ট গার্ডের দুটি নৌকা। গোয়াদার জেলার জিওয়ানি উপকূলীয় এলাকায় এই হামলায় ১৩ জন  পাক কোস্ট গার্ড কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (BLA)। সংগঠনটির দাবি, তাদের সামুদ্রিক শাখা হাম্মাল মেরিটাইম ডিফেন্স ফোর্স (HMDF) এই হামলা চালিয়েছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের তরফে কোনও  তথ্য জানানো হয়নি।    

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী ১১ অক্টোবর একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে BLA। তাদের দাবি, বালুচিস্তানের গোয়াদার  জেলার জিওয়ানি এলাকায় পাকিস্তান কোস্ট গার্ডের দুটি নৌকাকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়।  বিএলএ-এর মুখপাত্র জিয়ন্দ বালুচের বক্তব্য অনুযায়ী উপকূলীয় এলাকায় তাদের কার্যকলাপ বাড়ানো এবং পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর জলপথে চলাচলে বাধা দেওয়াই এই ইউনিটের অন্যতম লক্ষ্য। এর আগে, ১২ এপ্রিল জিওয়ানির মিল তিয়াব এলাকায় পাকিস্তানি নৌবাহিনীর একটি টহলদারি নৌকায় হামলার দায়ও নিয়েছিল BLA। সেই ঘটনায় তিন নৌসেনার মৃত্যু হয়েছিল বলে দাবি করে সংগঠনটি। 

আরও পড়ুন: জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

উল্লেখ্য, বেলুচিস্তানের দক্ষিণে অবস্থিত গোয়াদার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর এলাকা। চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই বন্দর। এর মাধ্যমে আরব সাগরে সরাসরি প্রবেশের সুযোগ পায় চিন-পাকিস্তান। অন্যদিকে, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির অভিযোগ, এলাকার প্রাকৃতিক সম্পদ ও জমি ব্যবহার করে বাইরের শক্তিগুলি লাভবান হচ্ছে, অথচ স্থানীয় বাসিন্দারা যথেষ্ট উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। এই অসন্তোষকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকায় সংঘাত চলছে।

 

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…