‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও শান্ত হয়নি। হরমুজ প্রণালিতে এখনও বজায় রয়েছে উত্তেজনা। এই আবহেই যুদ্ধ থামানোর জন্য চুক্তি নিয়ে বড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানলেন আমেরিকার সঙ্গে  চুক্তি করতে আগ্রহী ইরান, কিন্তু সেই চুক্তি কীভাবে করতে হবে, তা নিয়েই নাকি অন্ধকারে তেহরান। একই সঙ্গে ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে ফের কড়া বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইরানের সামরিক শক্তি থেকে শুরু করে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

ওহাইওর ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে সেই চুক্তিতে পৌঁছতে হয়, তা তারা জানে না।’ ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চার সৃষ্টি করেছে। 

আরও পড়ুন:  পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, বর্তমানে ইরানের কোনও নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও দুর্বল বলে মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি ইরানে উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থের সংকট চলছে বলেও দাবি করেছেন ট্রাম্প। এ দিনের সমাবেশে শুধু ইরান নয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়েও আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর পূর্বাভাস, আগামী দিনে তেলের দাম দ্রুত কমতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে আসবে।’ তবে তেলের দাম কতটা কমবে বা কবে থেকে এই পতন দেখা যেতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি তিনি।

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের