প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কারও কাছে এই চারটে দিন মানেই নতুন জামা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর রাতভর ঠাকুর দেখা। আবার অনেকে মেতে ওঠেন নবরাত্রির উদযাপনে, গরবা-ডান্ডিয়ার তালে কাটে উৎসবের রাত। বয়স ৮ হোক কিংবা ৮০, পুজোর প্ল্যানিং প্রায় সকলেরই তৈরি। কোন দিন কোন মণ্ডপে যাবেন, কোথায় খাওয়াদাওয়া হবে, কখন বেরোবেন সবই আগে থেকে ঠিক করা। কিন্তু একের পর এক মণ্ডপে ঘুরতে গিয়ে শরীরের দিকে নজর রাখছেন তো? ঘণ্টার পর ঘণ্টা হাঁটা, ভিড়, গরম আর অতিরিক্ত ঘামের কারণে আনন্দের মাঝেই শরীরে বাসা বাঁধতে পারে ডিহাইড্রেশন বা জলশূন্যতা। তাই পুজোর আনন্দ মাটি করার আগেই জেনে নিন কীভাবে সুস্থ রাখবেন নিজেকে।

১. প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যেতে গিয়ে অনেকেই জল খাওয়ার কথা ভুলে যান। তৃষ্ণা পাওয়ার আগেই নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন। সঙ্গে সবসময় জলের বোতলে রাখুন। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ হাঁটবেন তাঁদের শরীরের তরলের ঘাটতি পূরণে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

২. অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার পাশাপাশি সোডিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থও কমে যায়। তাই দীর্ঘক্ষণ বাইরে থাকলে ডাবের জল, ঘোল, নুন-চিনি মেশানো লেবুর জল কিংবা প্রয়োজন অনুযায়ী ওআরএস খেতে পারেন। এতে শরীরের জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য হয়।

৩. পুজোর সময় বাইরের খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। তবে শরীরকে হাইড্রেটেড রাখতে খাবারের দিকেও নজর দিতে হবে। শসা, তরমুজ, কমলালেবু, ডালিমের মতো জলসমৃদ্ধ ফল খেতে পারেন। এগুলি শরীরে তরলের জোগান দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে।

৪. দুপুরের তীব্র রোদে ঘণ্টার পর ঘণ্টা ঘোরাঘুরি না করাই ভাল। সম্ভব হলে তুলনামূলক ঠান্ডা সময়ে বাইরে বেরোন। হালকা, আরামদায়ক পোশাক পরুন। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে অতিরিক্ত গরম লাগলে কিছুক্ষণ ছায়ায় বা ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন।

৫. এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাওয়ার তাড়ায় শরীরকে বিশ্রাম দেওয়ার কথা ভুলে যাবেন না। দীর্ঘক্ষণ হাঁটা বা নাচের মাঝে কিছুক্ষণ বসে বিশ্রাম নিন। ক্লান্তি অনুভব করলে জোর করে ঘোরাঘুরি চালিয়ে যাবেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা জরুরি।

৬. মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বল লাগা, মাথাব্যথা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কিংবা পেশিতে টান ধরার মতো লক্ষণ দেখা দিলে সতর্ক হন। এগুলি শরীরে জলশূন্যতার ইঙ্গিত হতে পারে। পরিস্থিতি গুরুতর হলে বা বিভ্রান্তি, অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার সাহায্য নিন।

৭. কিডনি, হার্ট বা লিভারের সমস্যা থাকলে নিজের ইচ্ছেমতো অতিরিক্ত জল কিংবা ইলেকট্রোলাইটযুক্ত পানীয় খাবেন না। কারণ, এই ধরনের শারীরিক সমস্যায় তরল গ্রহণের পরিমাণ আলাদা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলাই ভাল।

দুর্গাপুজোর চারদিন কিংবা নবরাত্রির উৎসব আনন্দে মেতে ওঠার সুযোগ সারা বছর আসে না। তাই ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং কিংবা গরবা নাচের পরিকল্পনা যেমনই থাকুক, শরীরের যত্ন নিতে ভুলবেন না। পর্যাপ্ত জল পান করুন, সময়মতো খাবার খান এবং প্রয়োজনমতো বিশ্রাম নিন।

মাথায় আগুনের কলসি, হাতে ডান্ডিয়ার পরিবর্তে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া