‘পুজোতে সব খরচ পেট পুজোতেই’-ঋতব্রত মুখোপাধ্যায়

আমাদের ওপেন টি-বায়স্কোপের গোটা টিমের একদিন আড্ডায় বসার প্ল্যান আছে। ইচ্ছা রয়েছে সবাই একসাথে হওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তরুণ তুর্কি অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। স্টার কিড হয়েও নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি শক্ত করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাতেও তাঁকে দেখছেন দর্শক। কখনও মঞ্চ কখনও আবার রুপোলী পর্দা সর্বত্রই পরিচিত মুখ অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের পুত্র ঋতব্রত মুখোপাধ্যায়। এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্য জানলেন তাঁর পুজো প্ল্যান।

ঋতব্রত জানান, পুজোর আলাদা করে কোনও প্ল্যান নেই। বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে কাটাবো। যেহেতু সারাবছর খুব ব্যাস্ততা থাকে আর পুজোর আগে কাজের খুব চাপ তাই এই ছুটিটায় বাড়িতেই থাকবো। সবার সঙ্গে সময় কাটাবো। এবছর আমি শপিং করার সময় পাইনি। রোজ যেহেতু শুটিং রয়েছে। মা এবছর পুরো শপিংটা করেছে। তবে এবছর পুজো নয় মা বাবাকে ওঁদের জন্মদিনে উপহার দিয়েছি।

অষ্টমীতে আমার জন্মদিন তাই এমনিতেই  ছোট করে আয়োজন করা হবে। কিছু বন্ধুবান্ধব আসবেন। স্মিত হেসে ঋতব্রত জানান, পুজোয় আমার মূল খরচটাই হয় খাওয়াদাওয়া করে। পুজোর সময় একটু লাগামছাড়া খাওয়াদাওয়া হয়। মায়ের হাতের রান্না তো রয়েছেই। এছাড়াও বিরিয়ানি আমার পছন্দের খাবার। যদিও আমি সেই অর্থে ডায়েট মানি না। তবে পুজোর পর আবার মেনটেন করার দিকে নজর দিতে হয়। সঙ্গে শরীরচর্চা তো আছেই।

আমাদের ওপেন টি-বায়স্কোপের গোটা টিমের একদিন আড্ডায় বসার প্ল্যান আছে। ইচ্ছা রয়েছে সবাই একসাথে হওয়ার। ঋদ্ধিরা নতুন বাড়িতে শিফট করছে ওঁদের নতুন বাড়িতে যাব পুজোর সময়। পুজোয় প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা খুব মিস করছি গত বছর থেকে। তবে আমার পুজো একই রকম আছে। সেরকমভাবে আমার কিছু বদলায়নি।

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা