নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও আচমকাই থমকে যেতে পারে আয়ের গতি, আবার কখনও প্রয়োজনের তুলনায় বেড়ে যেতে পারে খরচ। জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান বদলকে জীবনের নানা ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা দেয়। আর এবার শারদীয়া নবরাত্রির মধ্যেই বড় পরিবর্তন ঘটতে চলেছে শুক্রের অবস্থান। আগামিকাল বুধবার (১৪ অক্টোবর) তুলা রাশিতে অস্ত যেতে চলেছে শুক্র। জ্যোতিষীদের মতে, এর প্রভাব পড়তে পারে চার রাশির জাতকদের আর্থিক জীবনে। ৩০ অক্টোবর পর্যন্ত সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। বিশেষ করে চাকরি, ব্যবসা, বিনিয়োগ এবং পারিবারিক খরচের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ধন-সম্পদ, ঐশ্বর্য, সুখ-স্বাচ্ছন্দ্য, প্রেম ও বৈভবের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। নবরাত্রির পবিত্র সময়ের মধ্যে শুক্রের এই অবস্থান পরিবর্তন কয়েকটি রাশির জন্য প্রতিকূল হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত আর্থিক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন চার রাশির।

বৃষ রাশি

শুক্রের অস্ত যাওয়ার প্রভাব বৃষ রাশির জাতকদের জীবনে পড়তে পারে। এই সময়ে শারীরিক সমস্যা এবং কর্মশক্তির অভাব অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রেও পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। প্রত্যাশিত সুখ-স্বাছন্দ্য পেতে দেরি হতে পারে। যে সাফল্য বা আনন্দের জন্য অপেক্ষা করছেন তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। তাই এই সময় নিজের শরীর ও কাজের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের কর্মজীবনে কিছুটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। চাকরিজীবীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। অন্যদিকে, ব্যবসায়ীদের সরকারি নিয়মকানুন ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। শেয়ার বাজার, ট্রেডিং-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও আর্থিক সিদ্ধান্ত নিলে ক্ষতির মুখে পড়তে পারেন।

তুলা রাশি

শুক্র তুলা রাশিতেই অস্ত যেতে চলেছে। ফলে এই রাশির জাতকদের উপরেও এর প্রভাব পড়তে পারে বলে জ্যোতিষীদের মত। অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নিলে মানসিল অশান্তি তৈরি হতে পারে। আত্মবিশ্বাসেও কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পত্তি, বিনিয়োগ কিংবা সঞ্চয়ের মতো আর্থিক বিষয়ে মতবিরোধ হতে পারে। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 
মকর রাশি
মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে অনিশ্চয়তা বাড়তে পারে। গোপন শত্রু বা কর্মক্ষেত্রের বিরোধীদের কারণে কাজে বাধা আসার আশঙ্কা রয়েছে। ফলাফল পেতে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে। পাশাপাশি আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাও কঠিন হয়ে উঠতে পারে। আর্থিক টানাপোড়েন অনুভব করতে পারেন। পড়ুয়াদের ক্ষেত্রেও মনোযোগের অভাব দেখা দিতে পারে, যার প্রভাব পড়তে পারে পড়াশোনায়।

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির