Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজ্য নয়, কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তার ঘেরাটোপে দিলীপ

রাজ্য সরকার তাঁকে নিরাপত্তা প্রধানের জন্য একজন পুলিশকর্মীকে সঙ্গে দিয়েছিল। কিন্তু সেই নিরাপত্তাই ফেরত দিয়েছেন দিলীপ। পাশাপাশি নিজেই ফের কেন্দ্রের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন অমিত শাহের মন্ত্রকে। কাল অথবা পরশু থেকেই দিলীপকে কেন্দ্রের দেওয়া ওয়াই প্লাস নিরাপত্তার ঘেরাটোপে দেখা যেতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দল কিছুদিন আগেই তাঁকে সরিয়ে দিয়েছে বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে। এবার রাজ্যের নিরাপত্তা ফেরালেন তিনি নিজেই। পরিবর্তে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সেখান থেকেই চেয়ে পাঠালেন কেন্দ্রীয় নিরাপত্তা। সূত্রের খবর সেই আবেদন মঞ্জুরও করেছে অমিত শাহের মন্ত্রক। আর তাই এবার প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতিকে দেখা যেতে চলেছে কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে। তিনি দিলীপ ঘোষ। এদিন তিনি নিজেই রাজ্যের নিরাপত্তা ফিরিয়ে দেন। অনুমান করা হচ্ছে কাল অথবা পরশু থেকেই দিলীপকে কেন্দ্রের দেওয়া ওয়াই প্লাস নিরাপত্তার ঘেরাটোপে দেখা যেতে পারে।

দিলীপ ঘোষ টানা প্রায় ৬ বছর বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। সেই সময়েই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করেছিল। কিন্তু কিছুদিন আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে দেয়। তাঁর জেরে দিলীপ নিজেও কেন্দ্রের নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন। যদিও তাঁর ঘনিষ্ঠজনদের দাবি, সেই ফিরিয়ে দেওয়ার মূলে ছিল সময়ের আগেই তাঁকে বঙ্গ বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার অভিমান। বঙ্গ বিজেপির সভাপতি পদ যেতে দিলীপের কাছে পড়ে ছিল শুধুই সাংসদ পদ। সেই হিসাবে রাজ্য সরকার তাঁকে নিরাপত্তা প্রধানের জন্য একজন পুলিশকর্মীকে সঙ্গে দিয়েছিল। কিন্তু সেই নিরাপত্তাই ফেরত দিয়েছেন দিলীপ। পাশাপাশি নিজেই ফের কেন্দ্রের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন অমিত শাহের মন্ত্রকে। সেই আবেদন মঞ্জুর হওয়ায় এবার থেকে কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তার ঘেরাটোপে দেখা যাবে দিলীপ ঘোষকে।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর