ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলের ছাদ ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ আচমকা ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। মৃতদের মধ্যে ২৯ জন পড়ুয়া এবং এক জন শিক্ষিকা রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-কে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম জানিয়েছেন, মৃত ২৯ পড়ুয়ার মধ্যে ১৮ জন ছাত্র এবং ১১ ছাত্রী। তাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। দুর্ঘটনায় এক শিক্ষিকারও মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানিয়েছেন, আফ্রিদি আবাদ এলাকার আল খায়ের স্কুলের ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় শ্রেণিকক্ষে পড়ুয়ারা উপস্থিত ছিল। ফলে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে বহু শিশু। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারের কাজ শুরু হয়।  

আরও পড়ুন: ‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানান, দুর্ঘটনার পর প্রায় ২৯ জন পড়ুয়া ও শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ১০ জনেরও বেশি শিশুকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। পাকিস্তানে এই ধরনের ঘটনা নতুন নয়। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নিরাপত্তাবিধি না মানার কারণে সেখানে প্রায়ই বাড়ি, স্কুল কিংবা অন্যান্য ভবনের ছাদ ও দেওয়াল ভেঙে পড়ে। চলতি বছরের জুলাই মাসে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক স্কুলের বাইরের দেওয়াল ভেঙে তিন শিশুকন্যার মৃত্যু হয়েছিল। তাদের বয়স ছিল ৩ থেকে ১৩ বছরের মধ্যে। একই মাসে লাহোরের বাগবানপুরায় নির্মীয়মাণ একটি বেসরকারি স্কুলের ছাদ ভেঙে মৃত্যু হয় এক শিশুর। আহত হন আরও অন্তত পাঁচ জন। জুন মাসে লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি টিউশন সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছিল। তারও দু’মাস আগে ডেরা গাজি খানে একটি বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ভেঙে প্রাণ হারায় চার শিশু। আহত হয়েছিলেন ২০ জন।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির