‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বিধায়কদের পোস্টারে কোথাও মা দুর্গার ১১ হাত আবার কোথাও ৯ বা ৮ হাত দেখা যাচ্ছে। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সমালোচনা চলছে। সম্প্রতি যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের পোস্টারে মা দুর্গার ১১ হাতের ছবি ভাইরাল হয়েছে। সেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘যেভাবে সরকার কাজ করছে, ১০ হাতে হচ্ছে না। ১১ হাতের দরকার আছে। সেই জন্যই হয়তো হাত বাড়িয়ে দেওয়া হয়েছে দেবী দুর্গার। তবে এটি কোনও শিল্পীর ভুল হতে পারে। সাবধান থাকা উচিত। সরকারের কাজের গতি বাড়াতেই ১১ হাতের প্রয়োজন দেবীর।’

পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন দুর্গাপুজো নিয়ে মানুষের মধ্যে কোনও আবেগ ছিল না। এবার সত্যিকারের দুর্গাপুজো হচ্ছে বাংলায়। মানুষের মন ভোলানোর জন্য টাকা দেওয়া হত। পালাবদলের পর বাংলায় উৎসবের পরিবেশ তৈরি করেছে সরকার। মহালয়া থেকেই বোধন শুরু হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে শারদীয়ার সুর বেঁধে দিয়েছে। অতিরিক্ত ১২-১৩ হাজার পুজোকে অনুদান দেওয়া হয়েছে। ৪৫ হাজার পুজোর জায়গায় ৫৮ হাজার পুজো এবার অনুদান পেয়েছে। বাংলার উৎসবকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য গোটা কলকাতাকে সাজিতে তোলা হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে বিপুল উৎসাহ। আগের থেকে মানুষের এখন উৎসাহ বেড়ে গিয়েছে। দুর্গাপুজো উদ্বোধন করতে গেলেই সেটা দেখতে পাই। সবাই খুশি আছে। তাই সত্যিকারের দুর্গাপুজো এবার হচ্ছে।’

আরও পডুন: বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

তিনি আরও বলেন, ‘কিছু জায়গায় আল্পনা ইত্যাদিতে সাজানো হয়েছে। বৃষ্টির জন্য বাইক স্কিট করেছে। বা অন্য কোনও কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের নজরে বিষয়টি রয়েছে। গতকাল এই নিয়ে আলোচনা হয়েছে। এটি বিচার করে দেখা হবে। সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সরিয়ে দেওয়া হবে।’

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের