গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: নবরাত্রিতেই ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গান্ধিনগরের কাছে ছত্রাল শিল্প তালুকের এক রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে চার শ্রমিকের। নিহত চার শ্রমিকই পরিযায়ী। তিন জনের বাড়ি ঝাড়খণ্ডে এবং একজনের বাড়ি রাজস্থানে। ওই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও দমকলের পদস্থ কর্তারা। সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন।

গান্ধিনগরের পুলিশ সুপার রবি তেজা ভাসামশেট্টি জানিয়েছেন, ‘ছত্রালে গুজরাত শিল্প তালুকের চত্বরে কোভিকা ডাইস অ্যান্ড ইন্টারমিডিয়েটস নামে এক রাসায়নিক কারখানা রয়েছে। মূলত রং তৈরি করত সংস্থাটি। এদিন বিকেলে আচমকাই বয়লারের নজেলে প্রথম বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই কারখানাটিতে আগুন ধরে যায়। যেহেতু প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খানিকক্ষণের মধ্যেই আগুনের লেলিহান গ্রাস ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। প্রাণ বাঁচাতে কারখানাটিতে থাকা শ্রমিকরা ছোটাছুটি শুরু করে দেন। কিন্তু বেশ কয়েকজন শ্রমিক ভিতরে আটকে পড়েন। তাদের মধ্যে চার জন আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা যান।’

ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দমকল ও পুলিশ কর্মীরা। দমকলের একাধিক ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া কারখানার ভিতর থেকে চার শ্রমিকের নিথর দেহ উদ্ধার করা হয়। কিভাবে বয়লারে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছেন দমকল ও পুলিশ আধিকারিকরা। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিমও ঘটনাস্থলে পৌঁছেছে। কারখানা গড়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখবেন তাঁরা।

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের