শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘তিরঙ্গা যাত্রা’ নিয়ে স্বস্তিতে ককরোচ জনতা পার্টি। আগামিকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে তেরঙা পতাকা উত্তোলনের ডাক দিয়েছেন আরশোলাদের শীর্ষ নেতা অভিজি‍ৎ দীপকে। ওই কর্মসূচি বন্ধের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কনট প্লেসের এক ব্যবসায়ী। কিন্তু বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিতিন বাসুদেব সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ  তিরঙ্গা যাত্রার উপরে স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। যদিও দিল্লি পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, আরশোলাদের কর্মসূচি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অশান্তি পাকানোর চেষ্টা হলে অভিজি‍ৎ দীপকেদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিন আদালতে আবেদনকারীর আইনজীবী বলেন, ‘কনট প্লেসের সেন্ট্রাল পার্কের প্রাণকেন্দ্রে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। মনে হচ্ছে আমাদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। এটি বিক্ষোভ প্রদর্শনের জায়গা নয়। তারা ইতিমধ্যেই দোকানপাট বন্ধ করাতে শুরু করেছে। এখন দশেরার সপ্তাহান্ত চলছে। এই বিক্ষোভ বন্ধ হওয়া প্রয়োজন। উৎসবের মরশুমে  যদি আরও একটি বিক্ষোভের কারণে দোকানপাট বন্ধ রাখতে হয়, তবে ব্যবসায়ীরা ও বিক্রেতারা কার্যত ‘রাস্তায় বসে পড়বেন।’ তিনি আদালতকে সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার জন্য একটি ‘সুনির্দিষ্ট’ নির্দেশ দেওয়ার অনুরোধ জানান। যদিও ওই আদেশ দিতে অস্বীকার করেন দুই বিচারপতি। তাঁরা স্পষ্ট বলেন, ‘আমাদের আদেশ জারি করতে জোর করবেন না। আমরা ইতিমধ্যে আদেশ দিয়ে দিয়েছি।’ অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র কার্যকলাপ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি আশ্বস্ত করেন যে, আবেদনকারীর উদ্বেগ নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, শুক্রবার দিল্লির বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির সহ প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ দীপকে। তিনি অভিযোগ করেন, ‘সিজেপি সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে কেবল ‘তেরঙা পতাকা উত্তোলনের অপরাধে’ কারাবন্দি করা হয়েছে।

বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা