উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

পুজোটি 'মুখোপাধ্যায়ের বারি'র পুজো নামেই পরিচিত। ঘরের মেয়ে হয়ে পুজোর সমস্ত কাজে অংশ নেন অভিনেত্রী কাজল, রানি মুখোপাধ্যায়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দুর্গাপুজোর মহাষষ্ঠী। আনন্দের উৎসবে সেজে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। কলকাতার সমস্ত অলি-গলিতে দিন থেকে রাত, রাত থেকে ভোর মানুষের ঢল। পালাবদলের বাংলায় রাত জেগে প্যান্ডেল হপিংয়ে কোনও আলস্য নেই বাঙালির। সোশ্যাল মিডিয়া দিচ্ছে সমস্ত আপডেট। দুর্গাপূজা কলকাতার গোটা দেশে কম-বেশি উদযাপন হয়। বিশেষ করে, মুম্বইয়ের বিশেষ কিছু জায়গায় দুর্গাপুজো দেখার মতো হয়। যার মধ্যে অন্যতম উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজা। যেখানে গেলে বলিউড তারকাদের একেবারে ঘরের মেয়ের অবতারে দেখা যায়। এই পুজোর প্রধান আয়োজক ছিলেন অভিনেতা দেব মুখোপাধ্যায়। যদিও বছর দুয়েক আগে তিনি মারা যান।

এখন পুজোর আয়োজক ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায় তথা দেবের ছেলে। এছাড়া প্রতিবারই পুজোর পাঁচদিনই ওই মণ্ডপে বলিউড তারকাদের উপস্থিতি চোখে পড়ে। পুজোটি ‘মুখোপাধ্যায়ের বারি’র পুজো নামেই পরিচিত। ঘরের মেয়ে হয়ে পুজোর সমস্ত কাজে অংশ নেন অভিনেত্রী কাজল, রানি মুখোপাধ্যায়রা। গতকাল হয়েছে দেবীর বোধন। সেখানে মা ও বোনকে নিয়ে উপস্থিত ছিলেন কাজল। ঐতিহ্যবাহী সাজে অভিনেত্রীকে দেখা যায়। তিনি পঞ্চমীর জন্যে লাল ও কমলা রঙের শাড়িতে মনোমুগ্ধকর রূপে আবির্ভূত হয়েছিলেন। এবার ওই প্যান্ডেলের থিমটি কেরলমের গুরুভায়ুর মন্দিরের অনুকরণে সাজিয়ে তোলা হয়েছে।

এই প্যান্ডেলটি মুম্বইয়ের অন্যতম বিখ্যাত এবং প্রাচীনতম দুর্গা প্যান্ডেলগুলির মধ্যে একটি। অভিনেত্রীকে তাঁর পরিবারের সদস্য এবং ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা গিয়েছে, যাঁদের মধ্যে ছিলেন তাঁর বোন তানিশা মুখোপাধ্যায়, তুতো ভাই অয়ন মুখোপাধ্যায়, অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য আত্মীয়স্বজন ও অতিথিরা। তবে গতকালে কাজলের শাড়িটি আলাদা করেই মণ্ডপের শোভা বাড়িয়েছে। তাঁর শাড়ির মধ্যে আভিজাত্যের ছোঁয়া ছিল। এই পুজোটি ১৯৪৮ সালে পদ্মশ্রী শশধর মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী শ্রীমতি সতিরানী মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছিলেন।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য