‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হুমকির মুখে পড়ার অভিযোগ তুললেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার সরাসরি ফোন করে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকি ফোনে তাঁর প্রয়াত মা-কে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়েছেন বিকাশরঞ্জন। প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাখছেন তিনি।

বিকাশরঞ্জনের দাবি, গতকাল বৃহস্পতিবার রাত ১০ টা ৪৭ মিনিট নাগাদ একটি অপরিচিত নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। পেশাগত কাজ এবং রাজনৈতিক সূত্রে প্রতিদিনই বহু মানুষের ফোন পান তিনি। তাই নম্বরটি পরিচিত না হলেও ফোন ধরেছিলেন। অভিযোগ, ফোনের অন্য প্রান্তে ছিলেন সুকান্ত মণ্ডল নামে এক যুবক। কথোপকথনের সময়ে ওই যুবক তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি তাঁর প্রয়াত মাকে নিয়েও অশালীন ইঙ্গিত করেন বলে অভিযোগ আইনজীবীর। ঘটনার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বিকাশরঞ্জন। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, এই ঘটনায় পুলিশমন্ত্রী হিসেবে কী ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। প্রয়োজনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন বলেও পোস্টে জানিয়েছেন বর্ষীয়ান আইনজীবী। 

আরও পড়ুন: ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

প্রসঙ্গত, এর আগে বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ ঘিরেও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর মন্তব্যের জেরে একাধিক থানায় এফআইআর দায়ের হয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তবে সেই অবস্থান থেকে সরে আসেননি আইনজীবী। ফলে পুরনো বিতর্কের মধ্যেই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?