তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রির ষষ্ঠ দিনে মুম্বই ও দিল্লিতে তিরঙ্গা যাত্রার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আজ, শুক্রবার বিকেলে সেই অভিযান শুরুর আগে আচমকাই সিজেপি প্রধান অভিজিৎ দীপকের বাড়িতে হাজির হয়েছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, দিল্লির ঝান্ডেওয়ালানে অভিজিতের বাড়িতে গিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে সেই অভিযান ছিল তা প্রথমে স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না। পরে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, তিরঙ্গা যাত্রা এদিন যাতে না করা হয় সেটা বলতেই দীপকের বাড়িতে গিয়েছেন তাঁরা। সেই বিষয়ে সিজেপি প্রধানকে নোটিস ধরিয়েছে দিল্লি পুলিশ।

জ্ঞানেশ কুমারের অপসারণ ও দেশজুড়ে এসআইআর বাতিলের দাবিতে অক্টোবর মাসের শুরু থেকেই পথে নেমেছে ককরোচ জনতা পার্টি। গত ২ অক্টোবর থেকে রাস্তায় নেমে আন্দোলন করছে সিজেপি। আজ, শুক্রবার ১৬ অক্টোবর দিল্লি ও মুম্বইতে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে আরশোলারা। যদিও সেই কর্মসূচিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল ব্যবসায়ীরা। কিন্তু এদিনের কর্মসূচি স্থগিতের উপর কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। তারপরেই দিল্লি পুলিশের একটি দলকে দেখা গেল দীপকের বাড়িতে যেতে। এই অভিযানে ছিল দিল্লি পুলিশের এক ডজন আধিকারিক। সেই দলে ছিলেন মহিলা পুলিশ কর্মীরাই। একটি ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে বাসভবনে বসে রয়েছেন অভিজিৎ দীপক। তাঁর কাঁধে তেরঙা পতাকা জড়িয়ে বসে থাকতে দেখা যাচ্ছে ককরোচ নেতাকে। বিষয়টিকে এক ধরনের নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন নেটনাগরিকরা। তাঁর পাশেই একজন পুলিশ আধিকারিককে বসে থাকতে দেখা যাচ্ছে।

আরও পডুন: ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

সূত্রের খবর, দিল্লি পুলিশ অভিজিৎ দীপককে শান্তিপত্রে স্বাক্ষর করিয়ে রেখেছেন। ককরোচদের তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই নানা ঘটনা ঘটছে। নবরাত্রির সময়ে দিল্লির প্রাণকেন্দ্রে মিছিল বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ব্য়বসায়ীরা। দিল্লির কিরানা কমিটি এবং আয়রন অ্যান্ড হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই আবেদন জানিয়েছিল। ব্যবসায়ী সংগঠনগুলির দাবি ছিল, কনট প্লেসে বিক্ষোভের কারণে প্রতিদিন প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। উৎসব এবং বিয়ের মরশুমে এমন পরিস্থিতি তৈরি হলে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বহু পরিবারের রুজিরুটিতে টান পড়বে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, ছোট দোকানদারেরা এই সময়েই রোজগার করেন। ব্যবসা ব্যাহত হলে বহু পরিবারের উপর তার প্রভাব পড়বে। সংশ্লিষ্ট সব পক্ষই বিষয়টি বুঝে দায়িত্বশীল আচরণ করবে। বিচারপতি জয়মাল্য বাগচীও বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তাঁর কথায়, কেউ বিক্ষোভ করতে চান, কেউ চিনাবাদাম বিক্রি করতে চান, আবার কেউ আইনশৃঙ্খলা বজায় রাখতে চান, সবই পরস্পরের সঙ্গে সম্পর্কিত। যদিও ককরোচদের বিক্ষোভ এদিন স্থগিতের উপর কোনও নির্দেশিকা জারি করেনি সুপ্রিম কোর্ট।

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক