গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

সেখানে এক মাদক ব্যবসায়ী বাপ্পাদিত্য সিংহের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা, ২২ কিলো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে চলছে গৃহপ্রবেশের অনুষ্ঠান, অতিথিরা সবাই হাজির। আচমকা পুরো বাড়ি ঘিরে নিল পুলিশ বাহিনী। এ যেন বাংলা সিনেমার স্ক্রিপ্ট! ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি পুরসভার ১০ নং ওয়ার্ডের আশ্রম পাড়া এলাকায়। সেখানে এক মাদক ব্যবসায়ী বাপ্পাদিত্য সিংহের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা, ২২ কিলো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করল পুলিশ। BSF এর সঙ্গে অভিযানে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ির পুলিশ। এই ঘটনায় রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা জলপাইগুড়িতে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। আশ্রম পাড়ায় বহুদিন ধরেই থাকছেন বছর ৪৫-এর ওই ব্যবসায়ী। যে সময়ে পুলিশ অভিযানে যায়, সেই সময়ে বাপ্পাদিত্য সিংহের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছিল। বাড়ি ভর্তি অতিথি ছিলেন। তখনই গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশ ও বিএসএফ বাহিনী। এরপর এক্সুকেটিভ ম্যাজিস্ট্রেট আসেন। তাঁর উপস্থিতিতেই স্নিফার ডগ নিয়ে অভিযান চালান কর্মকর্তারা। গন্ধ শুঁকে গাঁজার খোঁজ দেয় স্নিফার ডগ। নির্দিষ্ট জায়গা থেকে গাঁজা উদ্ধার করা হয়।

এরপর গৃহপ্রবেশের ওই অনুষ্ঠান চলাকালীন গোটা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং ২৪ লক্ষ টাকা উদ্ধার করে। পুলিশ সুপার সুজাতা কুমারী বিনা পানির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এরপর ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতকে শনিবার (১৬ অক্টোবর) আদালতে তোলা হবে। তাঁর পুলিশ হেফাজত চাইবে তদন্তকারীরা। যাই হোক, এই ঘটনায় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে জলপাইগুড়ি পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা এবং মাদক সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ।

পুজোর মধ্যেই দুঃসংবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর, ২৩ অক্টোবর তলব করল ইডি

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল