বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

টিভিকে (তামিল ভেট্রি কাজাগাম)-র। দলের এক কর্মকর্তার বিরুদ্ধে ১৫ বছর বয়সী নাবালিকাকে যৌন হেনস্থার মতো মারাত্মক অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই মুখ পুড়ল মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল টিভিকে (তামিল ভেট্রি কাজাগাম)-র। দলের এক কর্মকর্তার বিরুদ্ধে ১৫ বছর বয়সী নাবালিকাকে যৌন হেনস্থার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম থ্যাগু কাসিমেডুর। তিনি তামিলনাড়ু সরকারের একজন দায়িত্বশীল নেতা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মেয়ের সঙ্গে দিনের পর দিন সহবাস করেছেন ওই টিভিকে নেতা। শুধু তাই নয়, প্রতিবাদ করলে মেয়েটির ছবি বিকৃত করার হুমকি দিয়েছেন। বিয়ের নামে ২৫ লক্ষ টাকা দাবি করেছেন।

ইতিমধ্যেই নির্যাতিতা মেয়েটির মা রায়াপুরম সর্বমহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে ন্যায়বিচার চেয়েছেন। অভিযোগ, মেয়েটির পরিবারের সঙ্গে অভিযুক্ত নেতার দীর্ঘদিনের পরিচয়, ১১ বছর ধরে তাঁদের বাড়িতে আসা-যাওয়া ছিল তাঁর। তাঁকে দাদার চোখে দেখত নির্যাতিতা। মেয়েটি মডেলিংয়ে আগ্রহী ছিল। তাই থ্যাগু ছবি তোলার অজুহাতে তাঁকে পুদুচেরিতে নিয়ে গিয়েছিল। তার সঙ্গে মেয়েটির মাও ছিল। মা খাবার আনতে যাওয়ার সুযোগেই মেয়েটিকে যৌন নির্যাতন করেন অভিযুক্ত থ্যাগু। মেয়েটির মা জানিয়েছেন, দুই বছর আগে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ওই নেতা। তাতে তাঁরা রাজিও হয়েছিলেন।

কিন্তু তিন মাস আগে তাঁদের সন্দেহ হয়, কিছু একটা গড়বড় হয়েছে। তখন তিনি তাঁর মেয়েকে জিজ্ঞাসা করেন, কী হয়েছে? মেয়েটি কাঁদতে কাঁদতে বলেন যে, থ্যাগু তাঁকে ধর্ষণ করেছে। জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। মেয়েটির মায়ের আরও অভিযোগ, তাঁদের মেয়ের সঙ্গে দিনের পর দিন সহবাস করেছেন ওই নেতা। একবার প্রেগন্যান্ট হওয়ার আশঙ্কায় মেয়েকে ওষুধ খাইয়েছিল সে। এরপর তিনি থ্যাগুকে ফোন করে মেয়েকে করতে বলায় তাতে রাজিও হয়ে গিয়েছিল সে। থ্যাগুর বোন ও বোনের জামাইয়ের সঙ্গেও দেখা করেছিলেন তাঁরা। কিন্তু থ্যাগু বিয়ের জন্যে রাজি হয়নি। এরপর মেয়েটির মা শিশু কল্যাণ সংস্থার মাধ্যমে অভিযোগ দায়ের করলে বিয়েতে রাজি হন থ্যাগু। এই ঘটনার দুই তিন বছর পর বাগদানের তারিখ ঠিক করলে থ্যাগু তা ক্রমাগত পিছতে থাকেন। তাঁকে জোর দেওয়া হলে এখন তিনি বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি করছেন। সেটা দিতে রাজি না হওয়ায় থ্যাগু তাঁদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেছেন। এখন নির্যাতিতা মেয়েটির বাবা-মা বিষয়টি সমাধানের জন্য পুলিশে দ্বারস্থ হয়েছেন এবং মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য