প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: Vi ভারতে প্রথমবার নিয়ে এল ‘প্রিপেইড ফ্যামিলি প্ল্যান’, যা পরিবারের কোনও সদস্যের ডেটা শেষ হয়ে গেলে জরুরি মুহূর্তে অত্যন্ত সহায়ক হবে। এত দিন ফ্যামিলি প্ল্যানের সুবিধা শুধু পোস্টপেইড গ্রাহকদের জন্যই ছিল। তবে এখন প্রিপেইড ব্যবহারকারীরাও এই দুর্দান্ত অফারের সুবিধা নিতে পারবেন। সংস্থার তরফে “Vi পে সব হ্যায় VIP”  প্রচারের অংশ হিসেবেই পেশ করেছে। 

কি কি সুবিধা মিলবে?

সহজে ডেটা শেয়ারিং

পরিবারের কোনও সদস্যের ডেটা শেষ হয়ে গেলে, গ্রুপের অন্য সদস্যরা সহজেই নিজেদের কোটা থেকে ডেটা শেয়ার করতে পারবেন।

ডেটা স্থানান্তরের সীমা

একজন সদস্য জরুরি প্রয়োজনে একবারে ৫০০ এমবি (500 MB) পর্যন্ত ডেটা স্থানান্তর করতে পারবেন। এই ডেটা শেয়ারিং দিনে ১ বার, সপ্তাহে ২ বার এবং এক ক্যালেন্ডার মাসে সর্বোচ্চ ৪ বার করা যাবে। শেয়ার করা ডেটার মেয়াদ থাকবে সেই দিন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

রিচার্জে নিশ্চিত ছাড় 

ফ্যামিলি গ্রুপের অন্তর্ভুক্ত সকল সদস্য MyVi App-এর মাধ্যমে রিচার্জ করলে ১০% পর্যন্ত নিশ্চিত ডিসকাউন্ট বা ছাড় পাবেন। পরিবারের সদস্যরা ভারতের যেকোনো আলাদা শহর বা টেলিকম সার্কেলে থাকলেও এই ফ্যামিলি গ্রুপের অংশ হতে পারবেন এবং ডেটা শেয়ার করতে পারবেন।

কীভাবে তৈরি করবেন এই ফ্যামিলি গ্রুপ?

  • গ্রুপ তৈরি করতে এবং সুবিধাগুলি উপভোগ করতে নিচের সহজ ধাপগুলি অনুসরণ করুন:
  • আপনার স্মার্টফোনে থাকা Vi App-টি ওপেন করুন।
  • হোম স্ক্রিনে থাকা ‘Family’ ট্যাবে ক্লিক করুন।
  • এরপর ‘Create Family’ অপশনটি বেছে নিন।
  • আপনার পরিবারের সদস্যদের যোগ্য Vi প্রিপেইড নম্বরটি লিখুন অথবা কন্টাক্ট লিস্ট থেকে সিলেক্ট করুন।
  • সেই নম্বরে যাওয়া ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে সদস্যটিকে সফলভাবে গ্রুপে যুক্ত করুন।

ফ্যামিলি গ্রুপে যুক্ত হলেও প্রত্যেক সদস্যের নিজস্ব মূল রিচার্জ প্ল্যান এবং সেটির বৈধতা সম্পূর্ণ আলাদা ও স্বাধীন থাকবে। একটি প্রিপেইড ফ্যামিলি গ্রুপে সর্বোচ্চ ৪ জন সদস্য থাকতে পারবেন। এর মধ্যে ১ জন থাকবেন মূল বা প্রাইমারি মেম্বার এবং বাকি ৩ জন সেকেন্ডারি মেম্বার হিসেবে যুক্ত হতে পারবেন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া