২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

Share:

নিজস্ব প্রতিনিধি: শৃঙ্খলাপরায়ণ বাহিনী হিসেবেই পরিচিত ভারতীয় সেনা। অথচ বাহিনীরই এক মেজর পদাধিকারীর বিরুদ্ধে সহকর্মী দুই সেনা কর্তার স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। আর ওই অভিযোগ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত সেনা আধিকারিকের বিরুদ্ধে কোর্ট-মার্শালের পরিবর্তে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের পথ বেছে নিয়েছে সেনার শীর্ষ কর্তারা। গত ১০ অগস্ট অভিযুক্ত আধিকারিককে ‘শো-কজ’ বা কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ‘আর্মি রুলস ১৯ ও ১৪’-এর অধীনে পাঠানো এই নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন তাকে কোর্ট-মার্শাল ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হবে না। ইতিমধ্যেই ওই শো-কজের বিরুদ্ধে নয়াদিল্লিতে অবস্থিত ‘আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল’-এর প্রধান বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত মেজর। তবে ট্রাইব্যুনাল সেই আবেদন খারিজ করে দিয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের অগস্ট মাসে। অভিযুক্ত সেনা মেজরের ত‍ৎকালীন স্ত্রী সেনাবাহিনীর সদর দফতরে  ‘অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব ডিসিপ্লিন অ্যান্ড ভিজিল্যান্স’-এর কাছে অভিযোগ জানান। অভিযোগপত্রে স্বামীর বিরুদ্ধে ব্যভিচার, মাদকাসক্তি এবং অবহেলার কথা উল্লেখ করেন। এমনকি এও অভিযোগ করেন, তাঁর স্বামী চারজন মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, যাদের মধ্যে দুজন ছিলেন তার সহকর্মী সেনা কর্মকর্তাদের স্ত্রী।

অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের অক্টোবরে অভিযুক্ত মেজরের বিরুদ্ধে ‘কোর্ট অফ ইনকোয়ারি’ (তদন্ত আদালত) গঠন করা হয়। তবে এই প্রক্রিয়ার বিরোধিতা করেন অভিযুক্ত সেনা আধিকারিক। তাঁর দাবি, ‘সেনাবাহিনী ‘আর্মি রুল ১৮০’ (সেনা বিধি ১৮০) লঙ্ঘন করেছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও, অভিযোগে উল্লিখিত নারী বা তাঁদের স্বামীদের কখনই তলব করা হয়নি বা তাঁদের কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি।’ তিনি তাঁর ইলেকট্রনিক ডিভাইসগুলো (মোবাইল ফোন, ল্যাপটপ এবং পেন ড্রাইভ) বাজেয়াপ্ত করার প্রক্রিয়া এবং তাঁর সরকারি বাসস্থানে তল্লাশি চালানোর ক্ষেত্রে পদ্ধতিগত অনিয়মের অভিযোগও তোলেন। ২০২৫ সালের মার্চ মাসে, সেনাবাহিনী ‘আর্মি অ্যাক্ট’ (সেনা আইন)-এর ৪৫ ও ৬৩ নম্বর ধারার অধীনে একটি প্রাথমিক চার্জশিট (অভিযোগপত্র) প্রস্তুত করে। এরপর সেনাবাহিনী সাক্ষ্যপ্রমাণের একটি সারাংশ (সামারি অফ এভিডেন্স) এবং অতিরিক্ত আরও একটি সারাংশ তৈরি করে। অভিযুক্ত পুনরায় দাবি জানান,  তদন্তের স্বার্থে অভিযোগে উল্লিখিত নারীদের জিজ্ঞাসাবাদ করা হোক। এরপর তাঁকে একটি ‘শো-কজ নোটিশ’ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়, যেখানে কোর্ট-মার্শালের পরিবর্তে প্রশাসনিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়।

‘আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল’-এ অভিযুক্ত মেজর জানান যে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের আদেশে ৩০ মার্চ, ২০২৬ তারিখে পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাঁর বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। আপস-মীমাংসার অংশ হিসেবে, তাঁর প্রাক্তন স্ত্রী ২০২৩ সালের অগস্ট মাসে দায়ের করা অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন। গত ১৪ অক্টোবর বিচারপতি রাজেন্দ্র মেনন ও লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তির সমন্বয়ে গঠিত বেঞ্চ অভিযুক্ত মেজরকে নির্দেশ দেয় যে, কারণ দর্শানো নোটিশের জবাবেই যেন তিনি তার আপত্তিগুলো তুলে ধরেন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া