বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরুতে। আর সেই বৃষ্টির কারণে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নির্ধারক ম্যাচ ঘিরে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢেকে রাখা হয়েছে পিচ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করাও সম্ভব হচ্ছে না। তবে বৃষ্টির তোড় খানিকটা কমে আসায় ম্যাচ আয়োজন করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলে ফেলেছেন শ্রেয়স আইয়ার ও শাই হোপরা। গত বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে ভারতকে ২৪ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ক্যারিবীয়রা। ফলে শনিবার বেঙ্গালুরুর ম্যাচ সিরিজ নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ-দু’দলের কাছেই এদিনের ম্যাচ ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’।

গতকাল শুক্রবারই আবহাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল, শনিবার তথ্য প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাসকে সত্যি করে দুপুরের পর থেকেই শুরু হয় বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও। শহরের বিভিন্ন জায়গায় জল-ও জমে যায়। বৃষ্টির তোড় থেকে বাঁচাতে ঢেকে দেওয়া হয় এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ। তবে সন্ধের পর বৃষ্টির তোড় খানিকটা কমেছে।যদি্ও  হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে চলেছে। যার ফলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। সন্ধে সাতটা ২০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ওভার সংখ্যা কমতে থাকবে। তাছাড়া পাঁচ ওভারের ম্যাচ হতে গেলে রাত ৯টা বেজে ৪১ মিনিটের মধ্যে মাঠে অবশ্যই বল গড়াতে হবে।

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫