বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক কর্মসূচিতে যোগ দিতে শনিবার (১৭ অক্টোবর) সপ্তমীর রাতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত সোয়া আটটা নাগাদ বৃষ্টির মধ্যেই পা রাখেন তিনি। বিমানবন্দরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অসংখ্য বিজেপি নেতা-কর্মী। বিমানবন্দর থেকে সোজা আলিপুরের ‘সৌজন্যে’ পৌঁছেছেন শাহ। সেখানেই রাত্রিবাস করবেন তিনি।

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামিকাল রবিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে এগারোটা নাগাদ প্রথমে বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি বালির দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শন করবেন। এরপর ফের সৌজন্যে ফিরবেন। দুপুরে চেতলা ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শন শেষে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। মাঝে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন। বিশেষ করে পুজোর পর কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট হওয়ার কথা। ওই ভোট নিয়ে দলীয় রণকৌশল কী হবে, তা নিয়ে আলোচনা করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে কোমর কষে ঝাঁপিয়েছে কলকাতা পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির স্থান এবং যাতায়াতের নির্দিষ্ট পথকে সাময়িকভাবে ‘নো ড্রোন জোন’ বা ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশ অনুযায়ী, শাহের নির্ধারিত কর্মসূচির স্থান ও যাতায়াতের পথের চারপাশে তিন কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ওই এলাকার মধ্যে ৫০০ মিটার উচ্চতা পর্যন্ত ড্রোন, আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি), বেলুন, গ্লাইডার, ছোট বিমান এবং অনুমোদনহীন অন্যান্য উড়োজাহাজ ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর চলাকালীন সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকি, আকাশপথে হামলার আশঙ্কা এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ নম্বর ধারার অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে।

 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া