ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ছেলে টাইগার শ্রফের উপর হামলার ঘটনার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল অভিনেতা জ্যাকি শ্রফকে।  মুম্বইয়ে সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ির নামে একটি রাস্তার নামকরণ অনুষ্ঠানে হাজির হন তিনি। ছেলেকে ঘিরে উদ্বেগের আবহের মধ্যেই তাঁর এই উপস্থিতি নজর কেড়েছে।

রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। জানা গিয়েছে, ফুটবল খেলে ফেরার সময় অভিনেতার গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় টাইগার অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর গাড়ির চালক আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। এর পরেই  বাপি লাহিড়ির নামে রাস্তার নামকরণ অনুষ্ঠানে উপস্থিত হন জ্যাকি শ্রফ। সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গেও তাঁর দেখা হয়। বাপ্পি লাহিড়ির প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রয়াত সঙ্গীতশিল্পীর অবদানকে স্মরণ করে তাঁর নামে রাস্তার নামকরণের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুনঃ নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

অন্যদিকে, টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় তদন্ত জারি রয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে অভিনেতার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে। ছেলের উপর হামলার পর জ্যাকি শ্রফের এই প্রথম জনসমক্ষে উপস্থিতি স্বাভাবিক ভাবেই সংবাদমাধ্যমের নজরে এসেছে। তবে অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে অভিনেতার তরফে বিশেষ কোনও মন্তব্যের কথা জানা যায়নি।

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম