ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় আটক দাদা-ভাইপো

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই সুপারি কিলার লাগিয়ে তপনবাবুকে খুন করা হয়েছে। তপনবাবুর দাদা ও ভাইপোকে তাই আটক করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিককালে রাজ্যে হয়ে যাওয়া ১০৮টি পুরসভার নির্বাচনে ৪টি পুরসভায় ফলাফল ত্রিশঙ্কু হয়েছে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া(Purulia) জেলার ঝালদা(Jhalda) পুরসভাও। সেখানে ১২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল(TMC) ও কংগ্রেস(INC) উভয়েই ৫টি করে ওয়ার্ডে জিতেছে। ২টি ওয়ার্ডে জিতেছে দুই নির্দল প্রার্থী। এরপর থেকেই সেখানে পুরবোর্ড গঠনের দাবি জানিয়ে আসছে কংগ্রেস ও তৃণমূল দুই দলই। এই বোর্ড গঠনের লড়াই এবঙ্গা শহরের পুরপ্রধান হওয়ার লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে গিয়েছিল কংগ্রেস এবং শহরের ৪ বারের কাউন্সিলর তপন কান্দু(Tapan Kandu)। ২ নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে সেখানে তপনবাবুকে পুরপ্রধান করে বোর্ড দখলের ছক কষছিল কংগ্রেস। কিন্তু ঘটনাচক্রে রবি সন্ধ্যায় সেই তপনবাবুই খুন হয়ে গিয়েছেন দুষ্কৃতীদের হাতে। সেই খুনের ঘটনায় পুলিশ এবার আটক করল তপনবাবুরই দাদা ও ভাইপোকে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় রাজনীতি জড়িয়ে নেই। বরঞ্চ জড়িয়ে রয়েছে পারিবারিক বিবাদ।

যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। তাঁর দাবি, ঝালদা পুরসভা যাতে কংগ্রেস দখল করতে না পারে তার জন্যই তপনবাবুকে খুন করা হয়েছে। আর এই ঘটনায় রাজ্যের শাসক দলই জড়িত। কেননা পুরনির্বাচনে জয়ী ২ নির্দল কাউন্সিলর কংগ্রেসকেই সমর্থন করতে রাজি হয়েছিলেন। তপনবাবুকেই পুরপ্রধান হিসাবে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর তাঁকেই খুন করে সেই প্রক্রিয়া ঠেকিয়ে দিল শাসক দল। শুধু তাই নয়, তাঁর আরও অভিযোগ এই ঘটনায় যে রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলনেই ঘটেছে তার সব থেকে বড় প্রমাণ তপনবাবুর দাদা ও ভাইপো পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা। ওই দাদারই ছেলে দীপক কান্দু এবারে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তপনবাবুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিল। এখন বাপ-বেটা দুইজনই পুলিশের হাতে। অধীরবাবু এদিনই ঝালদায় যাচ্ছেন। একই সঙ্গে এই খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেস মঙ্গলবার অর্থাৎ আগামিকাল ১২ ঘন্টা পুরুলিয়া জেলাজুড়ে বনধের ডাক দিয়েছে।

অধীরবাবু যে অভিযোগই করে থাকুন না কেন, সোমবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই খুনের ঘটনায় পারিবারিক বিবাদই জড়িয়ে রয়েছে। সেখানে বিন্দুমাত্র রাজনীতি জড়িত নেই। আর পুলিশও চূড়ান্ত নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করছে। সেই কারণে দীপক কান্দু তৃণমূলের প্রার্থী হলেও তাকে আর তার বাবাকে আটক করতে পুলিশ পিছুপা হয়নি। এই ঘটনার পিছনে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই সুপারি কিলার লাগিয়ে তপনবাবুকে খুন করা হয়েছে। তপনবাবুর দাদা ও ভাইপোর কথায় প্রচুর অসঙ্গতি থাকায় তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পরে থাকছে গ্রেফতারির সম্ভাবনাও।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে