হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সদস্যরা। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ড্রোনটি ভূপতিত করা হয়েছে বলে দাবি আইআরজিসি’র। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইআরজিসি’র তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর রাতে হরমুজ প্রণালির উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন শনাক্ত করা হয়। তার পরে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমেরিকার ওই সামরিক ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা চালায় মার্কিন ও ইজরায়েলি সেনা। পাল্টা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের যোদ্ধারা। মার্কিন কংগ্রেসের গবেষণা পরিষেবার রিপোর্ট অনুযায়ী, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ৮১টি আকাশযান ও ড্রোন হারিয়েছে আমেরিকা। যার আর্থিক মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার। যেসব আকাশযান ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে, এফ-৩৫এ লাইটনিং টু ষ্টিলথ ফাইটার, এফ-১৫ জঙ্গিবিমান এবং এমকিউ-৯ রিপারের মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান। প্রতিবেদনে আরও জানানো হয়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৪৫টি এমকিউ-৯ রিপার মাল্টিরোল ড্রোন হারিয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য তিন থেকে পাঁচ কোটি ডলার।

অন্যদিকে সংবাদ সংস্থা ‘ফার্স’ জানিয়েছে, হরমুজ প্রণালিতে মাইনে আঘাতের পর দুটি ট্যাঙ্কারে আগুন ধরে গিয়েছে। তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী সেগুলো, হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা আগুনের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’