জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যাচ ফস্কে হতাশায় মাঠের মধ্যেই দৃষ্টিকটূভাবে ছুঁড়ে ফেলেছিলেন বল। আর ওই আচরণের জন্য জয় শাহের আইসিসির তিরস্কারের মুখে পড়লেন ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ শেফালি ভার্মা। গত রবিবার (১৮ অক্টোবর) রায়পুরে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসি আচরণবিধির (ICC Code of Conduct) লেভেল ১ লঙ্ঘনের দায়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। সেই সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে শাস্তির বিষয়টি জানিয়েছে।

রায়পুরে গত রবিবার (১৮ অক্টোবর) রায়পুরে দ্বিতীয টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও জিম্বাবোয়ে। ইনিংসের ১২তম ওভারে মিড-অফে চিপো মুগেরি-তিরিপানোর একটি ক্যাচ হাতছাড়া করার পর, হতাশা থেকে শেফালি ভার্মা বলটি মাটিতে ছুড়ে মারেন। ম্যাচটিতে ভারত জিম্বাবোয়েকে নয় উইকেটে পরাজিত করে এবং তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয়। ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৮.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ভার্মা ২৫ বলে অপরাজিত ৫৫ রান করেন এবং অধিনায়ক স্মৃতি মান্ধানা ২৫ বলে অপরাজিত ৪৭ রান করেন। মাঠে শেফালি ভার্মার অসদাচারণ চোখ এড়ায়নি আম্পায়ারদের। তাঁরা বিষয়টি ম্যাচ রেফারি জি এস লক্ষ্মীকে জানান। আইসিসি আচরণবিধির (ICC Code of Conduct) লেভেল ১ লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছেন শেফালি। এর ফলে তাকে কোনও আনুষ্ঠানিক শুনানির মুখোমুখি হতে হয়নি।

চলতি বছর ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন শেফালি। ২০২৬ সালে ২৬টি ইনিংসে মোট ৯২২ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫০ বা তার বেশি রানের ইনিংস রয়েছে নয়টি। এক বছরে মান্ধানার গড়া আটটি ৫০ ঊর্ধ্ব ইনিংসের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। স্মৃতি মান্ধানা এই রেকর্ড গড়েছিলেন ২০২৪ সালে।

রাবণের কুশপুতুলে আগুন জ্বালাতেই ঝাঁকে-ঝাঁকে ধেয়ে এল স্ফুলিঙ্গ, চোখ কপালে তোলা ভিডিও

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন বাঁচবেন? মুখের ছবি দেখে বলে দেবে AI

অমিতাভের বাড়িতে হামলার ছক! ‘আর লেখার ক্ষমতায় নেই’, বিগ বি-র পোস্ট নিয়ে আতঙ্ক

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘আমাই ছেলে নির্দোষ, ওঁকে ফাঁসানো হচ্ছে’, দাবি টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে ধৃত সুমিতের মায়ের

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!