‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘বুড়ো হাড়ে ভেল্কি।’ মঙ্গলবার (২০ অক্টোবর) সত্যিই বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন।  ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে সিংহাসনচ্যূত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে শতরানের অধীশ্বর হলেন।

দ্বিতীয় টেস্টে আগুন ঝরানো বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার টপ ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন অজি বোলার স্কট বোল্যান্ড। ৪০ রানেই চার উইকেট খুঁইয়ে ধুঁকছিল প্রোটিয়ারা। তখনই দলের পরিত্রাতা হিসেবে হাজির হলেন অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমে রায়ান রিকেলটনের সঙ্গে ৫২ রান এবং পরে মার্কো জানসেনের সঙ্গে ১৩২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপদ থেকে উদ্ধার করেন। অজি বোলারদের শাসন করে অনায়াসে নিজের পঞ্চম শতরান তুলে নেন। আর তাতেই ইতিহাস গড়েন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি হাঁকানোর ক্ষেত্রে সবচেয়ে বুড়ো অধিনায়ক হলেন বাভুমা। ম্যাচ শুরুর সময় তাঁর বয়স ছিল ৩৬ বছর ১৫৪ দিন। শেষ পর্যন্ত ১৭৯ রানের দুরন্ত ইনিংস খেলে বাড়ি ফেরেন তিনি। বিশ্ব টেস্ট ক্রিকেট প্রতিযোগিতায় এতদিন সবচেয়ে বুড়ো অধিনায়ক হিসেবে শতরান করার রে্কর্ড ছিল বারতের রোহিত শর্মার। ২০২৩ সালে নাগপুরে ৩৫ বছর ২৮৫ দিন বয়সে শতরান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এদিন শুধু রোহিতকেই ছাপিয়ে যাননি বাভুমা, টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকান অধিনায়কদের তালিকায় চতুর্থ খেলোয়াড় হিসেবে নিজের নামও জুড়েছেন। এর আগে গ্রাহাম স্মিথ, জ্যাক ক্যালিস ও ফাফ ডু প্লেসি অজিদের বিরুদ্ধে টেস্টে শতরান করেছিলেন।

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ