মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুসলিমদের পবিত্র ধর্মীয় নগরী মক্কায় অনৈতিক কাজের জন্য দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সাতদিন বাদেও দেশে ফেরানো যায়নি দুজনের নিথর দেহ। ছেলে-মেয়ের মুখ শেষ বারের জন্য দেখার আশায় দিন গুনছেন নজরুল আর সুইটির পরিবার।

গত বুধবার (১৪ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, মক্কার একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ওই খবরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, মসজিদের ভিতরে চুমু খেতে গিয়ে ধরা পড়েছিলেন নজরুল ও সুইটি আক্তার। আর চুমু খাওয়ার কারণে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারকে অন্ধকারে রেখে ওই শাস্তি কার্যকর হওয়ায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করে বিদেশ মন্ত্রকের তরফে ক্ষোভও প্রকাশ করা হয়েছে। ছেলে-মেয়ের মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানতে পারার পরে চোখের পাতা এক করতে পারেননি ব্রাহ্মণবাড়িয়ার  সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা নজরুলের বাবা-মা আবদুল বাছির ও রেহেনা বেগম। একই দশা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা সুইটি আক্তারের বাবা-মায়ের।

দুঃসংবাদ পেয়ে মঙ্গলবার সকালে সুইটির বাড়িতে হাজির হয়েছিলেন আত্মীয়স্বজন থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।  সুইটির বাবা মোহাম্মদ ফজল জানান, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয় মেয়ের। সেই সংসার টেকেনি। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর একমাত্র সন্তানকে নিয়ে চলে আসেন বাবার বাড়িতে। এরপর পরিবারের চাপে আরেকজনকে বিয়ে করেন। কিন্তু স্বামী সৌদি আরবে যাওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেন। কী করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। একটি এজেন্সির মাধ্যমে ২০২৩ সালের মার্চে সৌদি আরবে যায় সুইটি। সেখানে সাফাইকর্মীর কাজ নেয়। সৌদিতে যাওয়ার পর প্রায় ছয় মাস মেয়ের সঙ্গে তাঁদের নিয়মিত কথা হতো। এরপর হঠাৎ একদিন মেয়ে ফোন করে জেলে বন্দি থাকার কথা জানায়। কারণ জানতে চাইলে বলে, সুইটির কয়েকজন বান্ধবী অবৈধভাবে নাকি একটি গাড়ি কিনেছিল, সে কারণে অন্যদের সঙ্গে মেয়েকেও গ্রেফতার করেছে। কারাগারে থাকা অবস্থায় কখনও সপ্তাহ, আবার কোনও সময় এক মাস পর কথা হতো। এভাবে এক বছর চলার পর হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। শেষবার ১৩ অক্টোবর (গত মঙ্গলবার) সন্ধ্যায় কথা হয়। এর দুই দিন পর সুইটির মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাই।’ মেয়ের মৃত্যদণ্ড কার্যকরের কথা শোনার পরে কেঁদেই চলেছেন সুইটির মা জহুরা বেগম। সাংবাদিকদের দেখে হাত ধরিয়ে বললেন, ‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। মা তুই কত দুঃখ পাইয়া গেছস, কেউর কাছে কইলি না। আমার কাছেও কইলি না…আমার মাইয়ার লাশ আইনা দাও। আমি ওরে দেহুম।’

একই দৃশ্য দেখা গেল ব্রাহ্মণবাড়িয়ার  সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা নজরুলের বাড়িতেও। দীর্ঘদিন সৌদি আরবে থেকেও পরিবারের ভাগ্য ফেরাতে পারেননি আবদুল বাছির। ২০২০ সালে দেশে ফেরেন। ছয় লাখ টাকা ঋণ করে ২০২২ সালের শেষ দিকে বড় ছেলে নজরুলকে সৌদি আরবে পাঠান। কিন্তু সেখানে যাওয়ার আট মাসের মাথায় গ্রেপ্তার হন ছেলে। তখনও ঋণের সাড়ে চার লাখ টাকা পরিশোধ বাকি। ছেলে সৌদি আরবে গ্রেফতার হয়ে জেলে যাওয়ার প্রায় তিন বছর পর গত বুধবার (১৪ অক্টেবর) ভয়ঙ্কর দুঃসংবাদ পান। জানতে পারেন ছেলের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবরটি শোনার পর থেকে আব্দুল বাচিরের মনে হচ্ছে, বেঁচে থেকেও যেন তিনি বেঁচে নেই। এখন শুধু একটাই চাওয়া, সৌদি আরব থেকে ছেলের মরদেহ দেশে এনে তাঁকে যেন একটিবার দেখানো হয়।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর